ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নকল ওষুধ বিক্রির দায়ে ভিসা নিষেধাজ্ঞায় ১৩ ভারতীয় যুদ্ধ শেষ করতে আমাদের চীনের প্রয়োজন নেই: ট্রাম্প হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ আমি আদালতে আসবো, হাজিরা দেবো, অভ্যাস হয়ে গেছে: লতিফ সিদ্দিকী আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা ধানের মণ ৮০০ টাকা, শ্রমিকের মজুরি ১২০০ শাপলা গণহত্যার পর জবাবদিহিতা নিশ্চিত হলে জুলাই হতো না: নাহিদ ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাত, আটক ২ ফেন্টানাইল পাচারের অভিযোগে ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না, এই মেয়েদের কেউ বোঝান: এমপি মানসুরা

সংসদ সদস্য মানসুরা আলম মন্তব্য করেছেন, “তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না।” তিনি বলেন, অতীতের একটি বিশেষ প্রেক্ষাপট
  • আপলোড সময় : ৬ মে ২০২৬, দুপুর ৩:১৩ সময়
  • আপডেট সময় : ৬ মে ২০২৬, দুপুর ৩:১৩ সময়
তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না, এই মেয়েদের কেউ বোঝান: এমপি মানসুরা

সংসদ সদস্য মানসুরা আলম মন্তব্য করেছেন, “তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না।” তিনি বলেন, অতীতের একটি বিশেষ প্রেক্ষাপট ছাড়া পরবর্তী সময়ে একই ধরনের ঘটনাগুলো আর সেই অর্থ বহন করেনি। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি লিখেন, “জুলাই একবারই এসেছিল। মেয়েদের হলের তালা ভেঙে বের হওয়া ছিল দীর্ঘদিনের এক নিষ্পেষণের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক, যা সারাদেশের মানুষ সমর্থন করেছিল।”


তবে পরবর্তীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি একই প্রেক্ষাপটে হয়নি বলে দাবি করেন তিনি। তার মতে, পরবর্তী সময়ে হলের তালা ভাঙার ঘটনাগুলো অনেক ক্ষেত্রে নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হয়েছে। তিনি আরও বলেন, “তালা ভেঙে বের হলেই বিপ্লবী হওয়া যায় না—কিছুদিন পরই অনেকে বুঝতে পারে তারা ব্যবহৃত হয়েছে।”


নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তোলেন এই এমপি। তিনি বলেন, রাজনীতিতে নারীদের কম অংশগ্রহণ এবং মনোনয়ন না পাওয়ার পেছনে যে মানসিকতা কাজ করে, তা বুঝতে হলে এসব ঘটনাও বিশ্লেষণ করতে হবে। মানসুরা আলমের এই বক্তব্য সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের বিভিন্ন এলাকা থেকে আকাশে দেখা গেল ‘রহস্যময়’ আলো

দেশের বিভিন্ন এলাকা থেকে আকাশে দেখা গেল ‘রহস্যময়’ আলো