ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ হাজার কোটির মালিক কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ রবিচন্দর প্রতিমন্ত্রী শাহে আলমের মন্তব্যে শবনম ফারিয়ার প্রতিক্রিয়া ‘এমপির বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না?’ সারাদেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে: সংসদে হাসনাত আবদুল্লাহ এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই নতুন পে স্কেল বাস্তবায়নে ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

প্রমোদতরীতে হান্টাভাইরাস ছড়ানোর কারণ জানালো ডব্লিউএইচও

বিলাসবহুল একটি প্রমোদতরীতে হান্টাভাইরাস ছড়িয়ে তিনজনের মৃত্যু এবং একাধিক আক্রান্ত শনাক্ত হওয়ার ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে,
  • আপলোড সময় : ৬ মে ২০২৬, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ৬ মে ২০২৬, সকাল ৯:৪০ সময়
প্রমোদতরীতে হান্টাভাইরাস ছড়ানোর কারণ জানালো ডব্লিউএইচও

বিলাসবহুল একটি প্রমোদতরীতে হান্টাভাইরাস ছড়িয়ে তিনজনের মৃত্যু এবং একাধিক আক্রান্ত শনাক্ত হওয়ার ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ভাইরাসটি একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে থাকতে পারে—এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মঙ্গলবার (৫ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি প্রস্তুতি ও প্রতিরোধ বিভাগের পরিচালক ড. মারিয়া ভ্যান কারখোভ সাংবাদিকদের বলেন, কিছু আক্রান্ত ব্যক্তির মধ্যে খুব ঘনিষ্ঠ সংস্পর্শ ছিল, তাই সতর্কতামূলকভাবে মানুষ থেকে মানুষে সংক্রমণের সম্ভাবনাকে বিবেচনায় রাখা হচ্ছে। তবে তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সাধারণ মানুষের জন্য ঝুঁকি কম। এটি ফ্লু বা কোভিডের মতো সহজে ছড়ানো ভাইরাস নয়।”


জানা গেছে, এমভি হন্ডিয়াস নামের বিলাসবহুল জাহাজটি বর্তমানে পশ্চিম আফ্রিকার উপকূলে অবস্থান করছে। জাহাজটিতে প্রায় ১৫০ জন যাত্রী রয়েছেন, যার মধ্যে ১৭ জন মার্কিন নাগরিকও আছেন। এটি গত মাসে আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে যাত্রা শুরু করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছিল। পথিমধ্যে বেশ কয়েকজন যাত্রী শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হন বলে জানিয়েছে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ওসানওয়াইড এক্সপেডিশনস।


WHO জানিয়েছে, এখন পর্যন্ত মোট সাতটি হান্টাভাইরাস সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে, যার মধ্যে দুটি নিশ্চিত এবং পাঁচটি সন্দেহভাজন। আক্রান্তদের মধ্যে এক ডাচ দম্পতি ও একজন জার্মান নাগরিকসহ তিনজন মারা গেছেন। এছাড়া একজন ব্রিটিশ নাগরিক দক্ষিণ আফ্রিকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থার উন্নতি হচ্ছে বলে জানানো হয়েছে। আরও দুজন যাত্রী উপসর্গে ভুগছেন এবং তাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।


বিশেষজ্ঞদের মতে, হান্টাভাইরাস সাধারণত সংক্রমিত ইঁদুরের মল, মূত্র বা লালার সংস্পর্শে ছড়ায়, যা থেকে এই ধরনের প্রাদুর্ভাব বিরল হলেও গুরুতর হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা