ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

হরমুজে ইরানের অনুমোদিত পথেই চলতে হবে জাহাজ, নইলে 'কঠোর জবাব': আইআরজিসি

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এই
  • আপলোড সময় : ৬ মে ২০২৬, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ৬ মে ২০২৬, সকাল ৯:৩১ সময়
হরমুজে ইরানের অনুমোদিত পথেই চলতে হবে জাহাজ, নইলে 'কঠোর জবাব': আইআরজিসি

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কঠোর অবস্থান জানিয়ে দিয়েছে যে, নির্ধারিত বা অনুমোদিত করিডোর ছাড়া অন্য কোনো পথে জাহাজ চলাচল করলে কঠোর জবাব দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজে প্রকাশিত আইআরজিসি নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোর জন্য ইরানের পূর্বঘোষিত নিরাপদ রুটই একমাত্র বৈধ পথ। এই পথ অনুসরণ না করলে সেটি ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য হবে এবং প্রয়োজনে সামরিক প্রতিক্রিয়া জানানো হবে।


বিবৃতিতে আরও স্পষ্টভাবে বলা হয়, নির্ধারিত করিডোর এড়িয়ে চলাচল আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। এমন পরিস্থিতিতে আইআরজিসি নৌবাহিনী প্রয়োজনীয় ও ‘চূড়ান্ত ব্যবস্থা’ নিতে বাধ্য হবে। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে এবং একটি নিরাপত্তা করিডোর তৈরি করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এই উদ্যোগ বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।


তবে এই দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের ফলে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে