ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ হাজার কোটির মালিক কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ রবিচন্দর প্রতিমন্ত্রী শাহে আলমের মন্তব্যে শবনম ফারিয়ার প্রতিক্রিয়া ‘এমপির বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না?’ সারাদেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে: সংসদে হাসনাত আবদুল্লাহ এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই নতুন পে স্কেল বাস্তবায়নে ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

বজ্রপাতের সময় জীবন বাঁচাতে পারে ‘৩০-৩০ নিয়ম’

বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে বাড়ছে প্রাণহানির ঘটনা, যা নিয়ে উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের মধ্যে। তারা বলছেন, সহজ একটি নিরাপত্তা
  • আপলোড সময় : ৬ মে ২০২৬, সকাল ৯:১৫ সময়
  • আপডেট সময় : ৬ মে ২০২৬, সকাল ৯:১৫ সময়
বজ্রপাতের সময় জীবন বাঁচাতে পারে ‘৩০-৩০ নিয়ম’

বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে বাড়ছে প্রাণহানির ঘটনা, যা নিয়ে উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের মধ্যে। তারা বলছেন, সহজ একটি নিরাপত্তা নির্দেশিকা—‘৩০-৩০ নিয়ম’ অনুসরণ করলে এই মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। চলতি বছর এখন পর্যন্ত বজ্রপাতে ৭২ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই খোলা মাঠে কাজ করা কৃষক। সর্বশেষ ২৬ এপ্রিল একদিনেই প্রাণ হারিয়েছেন ১৪ জন। এ তথ্য জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএফ)।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) তথ্য অনুযায়ী, আগাম সতর্কতা ব্যবস্থা উন্নত হলেও তাৎক্ষণিক পদক্ষেপের অভাবে দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না। বিএমডির স্টর্ম ওয়ার্নিং সেন্টারের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, সতর্ক বার্তা শোনা যথেষ্ট নয়—কী করতে হবে, সেটি জানা জরুরি। ‘৩০-৩০ নিয়ম’ অনুযায়ী, বজ্রপাতের আলো দেখার সঙ্গে সঙ্গে সেকেন্ড গণনা শুরু করতে হবে। ৩০ সেকেন্ডের মধ্যে বজ্রধ্বনি শোনা গেলে বুঝতে হবে বজ্রঝড় কাছাকাছি এবং তখনই নিরাপদ আশ্রয়ে যেতে হবে। আবার শেষ বজ্রধ্বনি শোনার পর অন্তত ৩০ মিনিট ঘরের ভেতরে থাকতে হবে।


বিশেষজ্ঞরা জানান, অনেকেই বজ্রপাতের লক্ষণ দেখার পরও বাইরে অবস্থান করেন—কৃষিকাজ, গবাদি পশু আনা বা বিষয়টিকে হালকাভাবে নেওয়ার কারণে। ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে খোলা মাঠ, গাছের নিচে দাঁড়ানো বা ঝড়ের সময় চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ২০১৬ সালে দেশে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়। সরকারি তথ্য অনুযায়ী, প্রতি বছর শত শত মানুষ এতে প্রাণ হারান। ২০২০ সালে সর্বোচ্চ ৪২৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়।


বিশেষজ্ঞরা মনে করছেন, গ্রামীণ এলাকায় ‘৩০-৩০ নিয়ম’ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বজ্রপাত-নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণ অত্যন্ত জরুরি। পাশাপাশি ‘শুনলে বজ্রধ্বনি, ঘরে যাই তখনই’—এই বার্তাটি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। তাদের মতে, বজ্রপাত প্রতিরোধ করা না গেলেও সচেতনতা ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম