ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়সহ পাঁচ সরকারি দপ্তরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ সরকারি চাকরির পরীক্ষায় জালিয়াতির ঘটনা বাড়ছে মাধ্যমিকের পাঠদানে গণিতে ৮৭ ও ইংরেজিতে ৮৪ শতাংশ শিক্ষক ভিন্ন বিষয়ে ডিগ্রিধারী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল সাভারে একটি বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠনের সদস্য আটক, বোমাসদৃশ বস্তু উদ্ধার ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম

এডিনবরায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন, মঞ্চস্থ হলো প্রবাসজীবনের নাটক

স্কটল্যান্ডের রাজধানী এডিনবরা-তে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গত ৩ মে স্থানীয় বাংলাদেশি রেস্তোরাঁ ইস্টার্ন প্যাভিলিয়ন-এ এই
  • আপলোড সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৩৬ সময়
এডিনবরায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন, মঞ্চস্থ হলো প্রবাসজীবনের নাটক

স্কটল্যান্ডের রাজধানী এডিনবরা-তে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গত ৩ মে স্থানীয় বাংলাদেশি রেস্তোরাঁ ইস্টার্ন প্যাভিলিয়ন-এ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে প্রবাসীদের জীবনের নানা বাস্তবতা নিয়ে নির্মিত ‘অনিশ্চিত জীবন’ শিরোনামের একটি নাটিকা মঞ্চস্থ করা হয়। থ্রিশল শাপলা গ্রুপের সভাপতি ফকরুল ইসলামের রচনা ও পরিচালনায় এডিনবরা মাল্টিকালচারাল মঞ্চে নাটকটি পরিবেশিত হয়। এতে প্রবাসজীবনের কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ, আবাসন সমস্যা, অভিবাসন জটিলতা এবং পারিবারিক টানাপোড়েনের চিত্র তুলে ধরা হয়।


প্রথম পর্বে স্বাগত বক্তব্যে ফকরুল ইসলাম নাটকটির প্রেক্ষাপট ও মঞ্চায়নের অভিজ্ঞতা তুলে ধরেন। পরবর্তীতে নাটিকাটির ভিডিও প্রদর্শনের সময় দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়। ,দ্বিতীয় পর্বে রবীন্দ্রনাথ ঠাকুর-এর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেরিয়ট-ওয়াট বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক নন্দিনী সেন। বিশেষ অতিথি ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্ণব ভট্টাচার্য এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্ত সাহা।


আলোচনা শেষে ফোক পাগলা গ্রুপের পরিবেশনায় অনুষ্ঠিত হয় রবীন্দ্রসংগীতের আসর। এতে অংশ নেন আজিম মাহামুদ সুমন, রবিন হোসাইন, জনি ও নন্দন বড়ুয়াসহ অনেকে। অনুষ্ঠানে প্রবাসী নারী-পুরুষ, শিশু-কিশোর, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা অংশ নেন। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন প্রবাসে বাংলা সংস্কৃতির চর্চা ও প্রসারে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে