ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবকের ভূমিকায় থাকবে: রিজভী প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি জামায়াতের জনগণের ভোটে ক্ষমতায় এসেছি, ধাক্কা দিয়ে ভাঙা যাবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১২, ফ্লাইট চলাচল বন্ধ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি, আহত ৩০৯ নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত আটক ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, পুলিশ হেফাজতে অভিজিৎ ও ধ্রুব রাঠীসহ চারজন রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ক্রিস্টা পাইক

আসল রাজনীতিটা বুঝতে শিখলাম পরে: প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডে নিজের জায়গা তৈরি করতে গিয়ে নানা বাধা ও ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া-কে। সম্প্রতি এক
  • আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩১ সময়
আসল রাজনীতিটা বুঝতে শিখলাম পরে: প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডে নিজের জায়গা তৈরি করতে গিয়ে নানা বাধা ও ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া-কে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন ইন্ডাস্ট্রির পর্দার আড়ালের ‘রাজনীতি’ এবং তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্যারিয়ারের শুরুর দিকে বলিউডের নানা মারপ্যাঁচে পড়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই অভিনেত্রী। তিনি জানান, তখন ‘নেপোটিজম’ বা স্বজনপ্রীতির প্রকৃত অর্থও তিনি বুঝতেন না।


প্রিয়াঙ্কা বলেন, শুরুতে তিনি মনে করতেন—যেমন তার বাবা-মা তার সাফল্য চান, তেমনি বড় তারকারাও নিশ্চয়ই তাদের সন্তানদের সফল দেখতে চান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রির বাস্তব চিত্র বুঝতে পারেন তিনি। অভিনেত্রী জানান, সালাম-এ-ইশ্‌ক ছবির শুটিংয়ের সময় একটি বড় বাজেটের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও হঠাৎ করে তাকে বাদ দেওয়া হয়। এমনকি সহ-অভিনেতার কাছ থেকেই তিনি জানতে পারেন যে, তাকে আর ওই সিনেমায় রাখা হচ্ছে না।


এ ধরনের ঘটনায় অপমানিত ও হতাশ হয়ে পড়েন তিনি। একাধিকবার গুরুত্বপূর্ণ চরিত্র থেকে বাদ পড়ার অভিজ্ঞতাও ছিল তার। এমন পরিস্থিতিতে একসময় অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন প্রিয়াঙ্কা। তবে শেষ পর্যন্ত নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে যান তিনি। ধারাবাহিক প্রচেষ্টা ও প্রতিভার জোরে আজ তিনি শুধু বলিউডেই নয়, হলিউডেও প্রতিষ্ঠিত একজন সফল অভিনেত্রী। ‘দেশি গার্ল’ নামে পরিচিত এই তারকা এখন সত্যিকারের গ্লোবাল আইকনে পরিণত হয়েছেন।


সূত্র: ভারতীয় গণমাধ্যম

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার