ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

সন্ত্রাসীর সঙ্গে সংলাপ হতে পারে না : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন আমরা সংলাপের বিরুদ্ধে নই কিন্তু
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৩, দুপুর ৩:৪০ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৩, দুপুর ৩:৪০ সময়
সন্ত্রাসীর সঙ্গে সংলাপ হতে পারে না : তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন আমরা সংলাপের বিরুদ্ধে নই কিন্তু কোনো সন্ত্রাসীর সঙ্গে সংলাপ হতে পারে না।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে শিল্পকলা অ্যাকাডেমিতে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠ মিত্র, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। শুধুমাত্র বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক নয়, আমরা বৈশ্বিক অঙ্গনেও সন্ত্রাস দমনের ক্ষেত্রে একযোগে কাজ করছি।

তিনি বলেন, তাদের পরামর্শকে আমরা অবশ্যই মূল্য দিই কিন্তু সিদ্ধান্ত প্রয়োজনের নিরিখে জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়।

আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর পরামর্শ আমাদের কাছে অবশ্যই মূল্য আছে কিন্তু সিদ্ধান্ত দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী, সিদ্ধান্ত হয়। আমাদের সিদ্ধান্ত আমাদেরই নিতে হয়, আমরাই নেব, বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বিএনপি বলেছে, এখন সংলাপের কোনো পরিবেশ নেই। আমরা অবশ্যই সংলাপের বিরুদ্ধে নই কিন্তু কোনো সন্ত্রাসীর সঙ্গে সংলাপ হতে পারে না।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প