ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, তাকে বিচার বিভাগের কাছে নতি স্বীকারে বাধ্য করতে তার স্ত্রী বুশরা
  • আপলোড সময় : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৩ সময়
  • আপডেট সময় : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৩ সময়
আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, তাকে বিচার বিভাগের কাছে নতি স্বীকারে বাধ্য করতে তার স্ত্রী বুশরা বিবিকে কারাগারে বিচ্ছিন্ন অবস্থায় রেখে অমানবিক নির্যাতন করা হচ্ছে। বুধবার (১৫ এপ্রিল) ইমরান খানের বোন আলিমা খানম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই দাবি জানান। তিনি বলেন, ইমরান খান ও বুশরা বিবিকে অত্যন্ত কঠোর পরিস্থিতিতে নির্জন কারাবাসে রাখা হয়েছে।


আলিমা খানম অভিযোগ করেন, বিচার বিভাগ ইচ্ছাকৃতভাবে তাদের জামিন শুনানি বিলম্বিত করছে, যাতে কারাবাস দীর্ঘায়িত হয়। ইমরান খানের আইনজীবীর বরাত দিয়ে তিনি জানান, বুশরা বিবিকে দীর্ঘ সময় ধরে লোকচক্ষুর আড়ালে রেখে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা চলছে। এর মাধ্যমে ইমরান খানকে কোনো সমঝোতায় বাধ্য করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করা হয়।


তবে ইমরান খান জানিয়েছেন, তিনি কোনো ধরনের সমঝোতায় যাবেন না এবং পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত। তার শারীরিক অবস্থাও উদ্বেগজনক বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকা এই সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে বলেও উল্লেখ করা হয়েছে।


এর আগে তার পরিবার থেকেও অভিযোগ করা হয়, রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে দীর্ঘদিন কারাগারে রাখা হয়েছে। উল্লেখ্য, ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির একটি কারাগারে বন্দি রয়েছেন।


সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’