ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন লিটন আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ: শিবির সভাপতি স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—নাকচ করল ডাউনিং স্ট্রিট তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম নড়াইলে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট, বন্ধুকে আইনি নোটিশ তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান হাসনাতসহ সঙ্গীদের বিরুদ্ধে যুক্তরাজ্যে পুলিশের কাছে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অধীন
  • আপলোড সময় : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৭ সময়
  • আপডেট সময় : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৭ সময়
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২,৮৭৯ জনের নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।


প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে কেন্দ্রীয় কমিটি কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং প্রতিটি উপজেলায় ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টার পরিচালনা এবং বাংলাদেশে পেপাল কার্যক্রম চালুর জন্য একটি পৃথক কমিটি গঠন করা হয়েছে।


ক্রীড়া খাতে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এ ভাতার আওতায় আনার পরিকল্পনা থাকলেও ইতোমধ্যে ১২৯ জনকে ভাতা প্রদান করা হয়েছে।


এছাড়া ভাষা শিক্ষা ও বিদেশে উচ্চশিক্ষা প্রসঙ্গে তিনি জানান, জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসার আগেই সার্টিফিকেট অব ইলিজিবিলিটির ভিত্তিতে ঋণ সুবিধা সহজ করা হয়েছে এবং জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ থেকে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। সরকারের এসব উদ্যোগ দেশের কর্মসংস্থান, শিক্ষা ও প্রযুক্তি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল