ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম
  • আপলোড সময় : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৬ সময়
  • আপডেট সময় : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৬ সময়
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ। মঙ্গলবার (১৪ এপ্রিল) এবিসি নিউজের সাংবাদিক জনাথন কার্ল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্টের এই অবস্থানের কথা প্রকাশ করেন।


ট্রাম্প মনে করেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আর প্রয়োজন নেই। তিনি জানান, আগামী দুই দিন বিশ্ববাসী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ‘অবিশ্বাস্য’ কিছু ঘটনা প্রত্যক্ষ করতে পারে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সামনে ‘বিস্ময়কর’ দুই দিন অপেক্ষা করছে। জনাথন কার্লের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন—এই সংঘাতের সমাপ্তি হতে পারে দুইভাবে। একটি হলো আলোচনার মাধ্যমে চুক্তি, আর অন্যটি সামরিক অভিযানের মাধ্যমে ইরানের সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া।


ট্রাম্প বলেন, যেকোনোভাবেই শেষ হতে পারে, তবে একটি চুক্তি হওয়াই ভালো, কারণ এতে পুনর্গঠনের সুযোগ থাকবে। তিনি আরও দাবি করেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থা আগের চেয়ে ভিন্ন এবং কট্টরপন্থিদের সরিয়ে দেওয়া হয়েছে। বিশ্ব রাজনীতিতে নিজের ভূমিকা নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, তিনি প্রেসিডেন্ট না থাকলে পৃথিবী বড় ধরনের অস্থিরতার মধ্যে পড়ে যেত।


তার এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, তিনি দ্রুত একটি চূড়ান্ত সমাধানের দিকে এগোতে চান এবং আগামী ৪৮ ঘণ্টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে তার এমন কঠোর অবস্থান বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এদিকে, ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি আলোচনার প্রস্তুতি চলছে। একদিকে আলোচনা, অন্যদিকে যুদ্ধবিরতি না বাড়ানোর ইঙ্গিত—সব মিলিয়ে তেহরানকে বড় ধরনের চুক্তিতে বাধ্য করার কৌশল হিসেবে বিষয়টি দেখছেন বিশ্লেষকরা।


আগামী কয়েক দিনেই স্পষ্ট হবে ট্রাম্পের ঘোষিত ‘গুরুত্বপূর্ণ দুই দিন’ মধ্যপ্রাচ্যে শান্তি বয়ে আনে, নাকি নতুন কোনো সংঘাতের সূচনা করে।


সূত্র: আনাদোলু এজেন্সি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি