ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন লিটন আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ: শিবির সভাপতি স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—নাকচ করল ডাউনিং স্ট্রিট তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম নড়াইলে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট, বন্ধুকে আইনি নোটিশ তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান হাসনাতসহ সঙ্গীদের বিরুদ্ধে যুক্তরাজ্যে পুলিশের কাছে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই

কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শেষ হলেও সেখানে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস
  • আপলোড সময় : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১ সময়
  • আপডেট সময় : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১ সময়
কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শেষ হলেও সেখানে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


মন্ত্রী বলেন, আন্তর্জাতিক ফ্লাইট চালুর জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি জানান, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সনদ অর্জন করা হয়েছে, যা বিমানবন্দরটির আন্তর্জাতিক মান অনুযায়ী পরিচালনার সক্ষমতা নিশ্চিত করে।


বড় আকারের বিমান চলাচল নিশ্চিত করতে রানওয়ের দৈর্ঘ্য ৯ হাজার ফুট থেকে বাড়িয়ে ১০ হাজার ৭০০ ফুট করা হয়েছে। এতে বিমানবন্দরের সক্ষমতা ও নিরাপত্তা আরও বেড়েছে। এছাড়া যাত্রীসেবার মান উন্নয়নে একটি আধুনিক আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে, যা বর্তমানে পরীক্ষামূলক কার্যক্রমের মধ্যে রয়েছে।


মন্ত্রী আরও জানান, সব কারিগরি দিক যাচাই শেষে আগামী কয়েক মাসের মধ্যেই কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সম্ভব হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে এবং বিদেশি পর্যটকদের যাতায়াত আরও সহজ হবে।


সূত্র: জাতীয় সংসদ অধিবেশন

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল