ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

একযোগে তিন দেশে ইরানের অতর্কিত হামলা

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সতর্কবার্তার পর মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে হামলা শুরু
  • আপলোড সময় : ৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৭ সময়
  • আপডেট সময় : ৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৭ সময়
একযোগে তিন দেশে ইরানের অতর্কিত হামলা

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সতর্কবার্তার পর মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে হামলা শুরু করেছে ইরান। একইসঙ্গে দেশটি ‘বিধ্বংসী’ প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সোমবার ভোরে ইসরায়েল, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।


এই হামলা এমন সময়ে চালানো হয়েছে, যখন তেহরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান আরও জোরদার করছে। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড সতর্ক করে জানিয়েছে, বেসামরিক স্থাপনায় হামলা হলে আরও ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানান এবং তা না হলে কঠিন পরিণতির হুঁশিয়ারি দেন। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।


সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হুমকি ও হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’