ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কোরআন শরিফে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানের ফুটবলাররা সৌদিতে সাড়ে ৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার গুম-খুনের সম্মতি উৎপাদনকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর মুশতাকের মৃত্যু ছিল রাষ্ট্রের চরম ব্যর্থতা: স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশিষ্টজনরা মাদারগঞ্জে বাসচালককে মারধরের পর ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম আর্জেন্টিনার জার্সি পরে আসলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়ে ‘বিপাকে’ আইনজীবী ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা ক্ষেপণাস্ত্র হামলার ‘কঠিন জবাব’ দেবে ইসরায়েল, তিন দেশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ‘ক্ষেপণাস্ত্র ছুড়েছেন, যথেষ্ট হয়েছে, এবার টেবিলে আসুন’ যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় উন্নয়ন বরাদ্দের অর্থ নিয়ে চলমান আলোচনা ও সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি এসে বিস্তারিত ব্যাখ্যা
  • আপলোড সময় : ১ জুন ২০২৬, দুপুর ৩:৮ সময়
  • আপডেট সময় : ১ জুন ২০২৬, দুপুর ৩:৮ সময়
১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় উন্নয়ন বরাদ্দের অর্থ নিয়ে চলমান আলোচনা ও সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি এসে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। প্রায় ৪৩ মিনিটের লাইভে তিনি আলোচিত ১০ কোটি টাকার বরাদ্দের হিসাব তুলে ধরেন এবং বিভিন্ন অভিযোগের জবাব দেন। রোববার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সম্প্রচারিত লাইভে হাসনাত আবদুল্লাহ বলেন, রাজস্ব বরাদ্দ ও উন্নয়ন প্রকল্পভিত্তিক বিশেষ বরাদ্দের মধ্যে পার্থক্য না বুঝেই কিছু বক্তব্য দেওয়া হয়েছে। তার দাবি, আলোচিত অর্থ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে যায়নি; বরং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।


তিনি জানান, স্থানীয় সরকার বিভাগের বিশেষ বরাদ্দ জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। সংশ্লিষ্ট অর্থের ব্যবহার, প্রকল্পের নাম এবং বরাদ্দের তথ্য সরকারি ওয়েবসাইটে উন্মুক্ত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। হাসনাত আবদুল্লাহর ভাষ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সাধারণ উন্নয়ন কর্মসূচি, বিশেষ উন্নয়ন বরাদ্দ এবং অন্যান্য খাত মিলিয়ে দেবীদ্বার এলাকায় মোট ৮ কোটি ৪২ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ১৪৮টি খাতে এসব প্রকল্প অন্তর্ভুক্ত করা হলেও কোনো প্রকল্পই এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি বলে তিনি দাবি করেন।


লাইভে তিনি আরও বলেন, গত কয়েক দিনে এমনভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে যেন অর্থ ব্যক্তিগতভাবে আত্মসাৎ করা হয়েছে। অথচ সব তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত এবং ইন্টারনেটে অনুসন্ধান করলেই প্রকল্পভিত্তিক বরাদ্দের বিস্তারিত পাওয়া সম্ভব। এনসিপির এই নেতা জানান, তার এলাকার বিভিন্ন উন্নয়ন বরাদ্দের তথ্য নিয়মিতভাবে জনগণের সামনে প্রকাশ করা হয় এবং জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি অতীতেও একাধিকবার প্রকাশ্যে হিসাব দিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের