ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শামীম কায়সার লিংকন তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না প্রয়োজন হলে আরও ১০০ বার ইরানে হামলা করতাম: ট্রাম্প এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান গ্যাস-বিদ্যুৎসংকট ঝুঁকি বাড়াচ্ছে উৎপাদন ও রপ্তানি খাতের এআই ক্যামেরার চোখে রাজধানীর সড়ক, কোন অপরাধে কত জরিমানা প্রাথমিকের কোটি শিক্ষার্থী বইয়ের সঙ্গে বিনা মূল্যে স্কুল ড্রেস-জুতা ও ব্যাগ পাবে

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে এক বাংলাদেশি নারীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে
  • আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৭ সময়
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে এক বাংলাদেশি নারীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফোর্ট মায়ার্স শহরের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত নারী নীলুফার ইয়াসমিন (৪৮) সেখানে একটি বাংলাদেশি মালিকানাধীন দোকানে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।


পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই সন্দেহভাজন রোলবার্ট জোয়াচিন-কে আটক করা হয় এবং তাকে লি কাউন্টি জেলে রাখা হয়েছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সূত্রে জানা যায়, নীলুফার ইয়াসমিন কাজ করতেন D & D Convenience Store নামের একটি দোকানে, যা একটি গ্যাস স্টেশনের অংশ। প্রত্যক্ষদর্শী ও দোকান সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগে কয়েকদিন ধরে অভিযুক্ত ব্যক্তি দোকানে আর্থিক বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন। ঘটনার দিন সকালে দোকানের বাইরে তাকে আক্রমণ করা হয়। পরে জরুরি সেবা দল দ্রুত তাকে হাসপাতালে নিলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


দোকানের ব্যবস্থাপক মোহাম্মদ শিপু জানান, নীলুফার মাত্র কয়েক মাস আগে সেখানে কাজ শুরু করেছিলেন। তার পরিবার বাংলাদেশে লক্ষ্মীপুর জেলায় বসবাস করে এবং তিনি দুই সন্তানের মা ছিলেন। অন্যদিকে দোকানটির মালিকপক্ষের একজন প্রতিনিধি আরিফ আহমেদ আশরাফ জানান, ঘটনার আগে দোকানের সিসিটিভি ফুটেজে অভিযুক্ত ব্যক্তিকে দোকানের সঙ্গে বিরোধে জড়াতে দেখা যায়।


ঘটনার পর স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে, বিষয়টি হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগে তদন্ত করা হচ্ছে। যুক্তরাষ্ট্র-এর আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না।


এই ঘটনা স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে গভীর উদ্বেগ তৈরি করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?