ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ইরানি হামলার ক্ষত কাটিয়ে উঠতে এক বছর সময় লাগবে আমিরাতের অ্যালুমিনিয়াম কারখানার

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত সংযুক্ত আরব আমিরাতের আল তাওয়িলা স্মেল্টারে প্রাথমিক অ্যালুমিনিয়াম উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হতে প্রায় এক বছর
  • আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৫ সময়
ইরানি হামলার ক্ষত কাটিয়ে উঠতে এক বছর সময় লাগবে আমিরাতের অ্যালুমিনিয়াম কারখানার

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত সংযুক্ত আরব আমিরাতের আল তাওয়িলা স্মেল্টারে প্রাথমিক অ্যালুমিনিয়াম উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হতে প্রায় এক বছর সময় লাগতে পারে। এমনটাই জানিয়েছে এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম (ইজিএ)। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, গত ২৮ মার্চ আবুধাবির খলিফা ইকোনমিক জোনে হামলার পরপরই নিরাপত্তার স্বার্থে দ্রুত কর্মীদের সরিয়ে নেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।


ইজিএ আরও জানায়, স্মেল্টারটি পুনরায় চালু করতে ব্যাপক অবকাঠামোগত মেরামতের প্রয়োজন হবে। বিশেষ করে প্রতিটি রিডাকশন সেল ধাপে ধাপে সচল করতে হবে, যার ফলে পূর্ণ উৎপাদনে ফিরতে ১২ মাস পর্যন্ত সময় লাগতে পারে। তবে প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, অ্যালুমিনিয়ামের কাঁচামাল অ্যালুমিনা উৎপাদনকারী শোধনাগার এবং রিসাইক্লিং প্ল্যান্ট আংশিকভাবে তুলনামূলক দ্রুত চালু হতে পারে।


মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ইতোমধ্যে চাপের মুখে পড়েছে। মার্চ মাসে অ্যালুমিনিয়ামের দাম গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। লন্ডন মেটাল এক্সচেঞ্জে তিন মাস মেয়াদী অ্যালুমিনিয়ামের দাম ১০ শতাংশের বেশি বেড়ে দাঁড়ায় প্রতি মেট্রিক টন ৩,৫০০ ডলারেরও বেশি। উপসাগরীয় অঞ্চল বিশ্বে মোট অ্যালুমিনিয়াম সরবরাহের প্রায় ৯ শতাংশ নিয়ন্ত্রণ করে। তবে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় এই অঞ্চলের পণ্য রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।


২০২৫ সালে আল তাওয়িলা স্মেল্টার থেকে প্রায় ১৬ লাখ টন অ্যালুমিনিয়াম উৎপাদিত হয়েছিল। পাশাপাশি সংশ্লিষ্ট অ্যালুমিনা রিফাইনারিতে উৎপাদন হয় প্রায় ২৪ লাখ টন কাঁচামাল। এই বিশাল উৎপাদন দীর্ঘ সময় বন্ধ থাকায় বিশ্ববাজারে অ্যালুমিনিয়ামের ঘাটতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস