বাংলা নববর্ষকে ঘিরে নতুন সাজ ও উৎসবের আবহে বৈশাখী কালেকশন ২০২৬ উন্মোচন করেছে ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল। নতুন এই সংগ্রহে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি হয়েছে নারীদের, পুরুষদের এবং শিশুদের জন্য বিভিন্ন ধরনের পোশাক। নতুন কালেকশনে রয়েছে লাল-সাদা শাড়ি, এথনিক কুর্তি, কামিজ, ফিউশন আউটফিট, পাশাপাশি পুরুষদের জন্য পাঞ্জাবি ও ফতুয়া। শিশুদের জন্যও রাখা হয়েছে ফ্যামিলি সেট, যাতে পুরো পরিবার একসঙ্গে নববর্ষের সাজে অংশ নিতে পারে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কটন, খাদি ও লিনেন ফ্যাব্রিক ব্যবহার করে তৈরি এসব পোশাক শুধু বৈশাখ নয়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও পরার উপযোগী। আরামদায়ক ও সহজ পরিধানের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শাড়ির সংগ্রহে রয়েছে জামদানি, হ্যান্ডলুম, মনিপুরি, সিনথেটিক ও সিল্ক শাড়ি, যেগুলোর দাম বিভিন্ন রেঞ্জে নির্ধারণ করা হয়েছে। একইভাবে এথনিক পাঞ্জাবি ও কুর্তিতেও রয়েছে বাজেট ও প্রিমিয়াম—দুই ধরনের অপশন।
শিশু ও নারীদের জন্য ফ্রক, থ্রিপিস ও কুর্তির মতো পোশাকও রাখা হয়েছে, যাতে পরিবারভিত্তিক উৎসবের ধারণাকে আরও গুরুত্ব দেওয়া যায়। সব মিলিয়ে বৈশাখকে কেন্দ্র করে রঙিন ও বৈচিত্র্যময় এই আয়োজন এখন দেশের বিভিন্ন আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন