ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

কুমিল্লার চান্দিনায় এসিল্যান্ড কার্যালয়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভিযোগ ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ঘটনাটি ঘটে
  • আপলোড সময় : ২ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ২ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৮ সময়
ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

কুমিল্লার চান্দিনায় এসিল্যান্ড কার্যালয়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভিযোগ ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার দুপুরে। অভিযোগ অনুযায়ী, নামজারি সংক্রান্ত একটি শুনানির বিষয়ে জানতে সাংবাদিকরা এসিল্যান্ড ফয়সাল আল নূরের কার্যালয়ে যান। একপর্যায়ে একজন সাংবাদিক ভিডিও ধারণ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ এসে দুজনকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়।


ভুক্তভোগী সাংবাদিকদের দাবি, থানায় নেওয়ার পর তাদের মোবাইল ফোন থেকে তথ্য মুছে ফেলা হয় এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে মুচলেকাও নেওয়া হয়। অন্যদিকে অভিযুক্ত এসিল্যান্ডের ভাষ্য, অনুমতি ছাড়া ভিডিও ধারণ করা হলে তিনি বাধা দেন এবং একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ডাকতে হয়।


চান্দিনা থানার পুলিশ জানিয়েছে, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ীই তাদের থানায় নেওয়া হয়েছিল। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ তৈরি হয়েছে। সাংবাদিক নেতারা একে ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ বলে উল্লেখ করে তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।


জেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস