ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার জ্বালানি তেল জব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে প্রশাসন। অভিযানে মোট ১৩ হাজার ৯৮০ লিটার
  • আপলোড সময় : ১ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৯ সময়
  • আপডেট সময় : ১ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৯ সময়
নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার জ্বালানি তেল জব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে প্রশাসন। অভিযানে মোট ১৩ হাজার ৯৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয় এবং দুইজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত গোদনাইল মেঘনা ডিপোর পাশে একটি অটোরিকশার গ্যারেজে অভিযান চালিয়ে ৯ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়। একইদিন দিবাগত রাত ১২টার দিকে মেঘনা ডিপো সংলগ্ন বাসস্ট্যান্ড রোড এলাকায় একটি বাড়িতে আরেকটি অভিযান চালিয়ে আরও ৪ হাজার ৮৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়ন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে উদ্ধার হওয়া ডিজেলের দায়িত্বে থাকা সিফাত গাজী কোনো বৈধ ব্যাখ্যা দিতে না পারায় তাকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইনে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ছয় হাজার টাকা জরিমানা করা হয়।


দ্বিতীয় অভিযানে আটক নাসির (৫০) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিকসহ অন্যান্যরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু