ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে উন্নয়ন ও সমৃদ্ধি: জয়সোয়াল মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক: উদ্ধারে গিয়ে জনতার হামলায় আহত ৪ পুলিশ

চলতি মাসে ঝিনাইদহ-ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চলতি এপ্রিল মাসে ঝিনাইদহ ও ফেনী জেলায় দুটি গুরুত্বপূর্ণ খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন তারেক রহমান। বুধবার (১
  • আপলোড সময় : ১ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৩ সময়
  • আপডেট সময় : ১ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৩ সময়
চলতি মাসে ঝিনাইদহ-ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চলতি এপ্রিল মাসে ঝিনাইদহ ও ফেনী জেলায় দুটি গুরুত্বপূর্ণ খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভা শেষে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সরকারের বৃহৎ কর্মপরিকল্পনার অংশ হিসেবে ঝিনাইদহের শৈলকূপা এবং ফেনী জেলায় নতুন দুটি খাল খনন কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজেই। এর আগে দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি খালের খনন কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে।


সভায় সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মসূচি এবং ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্ধারিত সময়ের মধ্যেই এই কর্মসূচি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, খাল খননের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অবৈধ দখল ও দূষণ। বিভিন্ন এলাকায় শিল্পকারখানার বর্জ্য, দোকানপাট ও বসতবাড়ি নির্মাণ করে খাল দখল করা হয়েছে। এসব উচ্ছেদ করে খালগুলো পুনরুদ্ধারে সরকার কঠোর অবস্থান নিয়েছে।


তিস্তা মহাপরিকল্পনা ও গঙ্গা চুক্তি প্রসঙ্গে তিনি জানান, এসব বিষয়ে কারিগরি পর্যায়ে আলোচনা চলছে। গঙ্গা চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকায় বিষয়টি নিয়েও কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সরকারের এই উদ্যোগ দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অন্যের মাধ্যমে দোয়া করানো কতটা সঠিক? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা

অন্যের মাধ্যমে দোয়া করানো কতটা সঠিক? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা