ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে বাতিল হতে পারে প্রার্থিতা চীন-পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ: যুক্তরাষ্ট্রের উদ্বেগ সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে ২০ জনের জন্য নিজ হাতে ভেলপুরি বানালেন সালমান খান জনবল বাড়াতে বড় উদ্যোগ, পুলিশে সৃষ্টি হচ্ছে ১৪ হাজার পদ ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি যেসব শারীরিক সমস্যায় বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি ও দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে দফায়
  • আপলোড সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ৩:৩৭ সময়
  • আপডেট সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ৩:৩৭ সময়
ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি ও দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে দফায় দফায় বড় ধরনের হামলা চালিয়েছে। সোমবার (৩০ মার্চ) ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। হিজবুল্লাহ দাবি করেছে, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থানে সফলভাবে আঘাত হেনেছে।


সংগঠনটির বিবৃতিতে বলা হয়, হাইফার দক্ষিণে অবস্থিত ইসরায়েলের ‘মিশমার আল-কারমেল’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে ভোর সাড়ে ৪টার দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এরপর দক্ষিণ লেবাননের আল-আদাইসা শহরের খানুক এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর সকাল ৮টা ১৫ মিনিট ও ৮টা ২০ মিনিটে পরপর দুটি রকেট হামলা চালানো হয়। আভিভিম বসতি এবং কিরিয়াত শমোনা এলাকাতেও পৃথক হামলার দাবি করেছে হিজবুল্লাহ।


সংগঠনটির মতে, এসব হামলায় ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও স্বাধীনভাবে তা যাচাই করা যায়নি। এদিকে হামলাগুলোর পর উত্তর ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।


বিশ্লেষকদের মতে, সীমান্তজুড়ে এই ধরনের পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং বড় সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।


সূত্র: আল জাজিরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়