ঢাকা | |
সংবাদ শিরোনাম :

দৌলতদিয়ায় বাস ডুবি: আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে
  • আপলোড সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ১০:৯ সময়
দৌলতদিয়ায় বাস ডুবি: আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস এবং রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা।


ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার অভিযান শেষ করা হয়। ঘটনাস্থলে আর কোনো নিখোঁজের তথ্য না থাকায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। দুর্ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়, নিখোঁজের কোনো দাবি না থাকায় উদ্ধার কার্যক্রম বন্ধ করা হয়েছে। প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে আবারও অভিযান চালানো হতে পারে।


প্রশাসনের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ২৬ জনের মধ্যে ১৮ জন রাজবাড়ী জেলার বাসিন্দা। তাদের প্রত্যেক পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এককালীন ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। আহতদের জন্য ১৫ হাজার টাকা চিকিৎসা সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। মরদেহগুলো বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এর আগে ২৫ মার্চ বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহে তিন ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত

ময়মনসিংহে তিন ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত