ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে উন্নয়ন ও সমৃদ্ধি: জয়সোয়াল মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক: উদ্ধারে গিয়ে জনতার হামলায় আহত ৪ পুলিশ বিতাড়িত অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড়ে ধরে নিয়ে যাওয়া হবে: ফেনীর পুলিশ সুপার ক্যানসার চিকিৎসা সহজলভ্য করতে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন যুক্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা

কিডনি হাসপাতালের নতুন পরিচালক ডা. রাশেদ আনোয়ার

দেশের কিডনি চিকিৎসার অন্যতম প্রধান প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির (নিকডু) নতুন পরিচালক হিসেবে নিয়োগ
  • আপলোড সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ২:৪৮ সময়
কিডনি হাসপাতালের নতুন পরিচালক ডা. রাশেদ আনোয়ার

দেশের কিডনি চিকিৎসার অন্যতম প্রধান প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির (নিকডু) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রাশেদ আনোয়ার। বুধবার (২৫ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাকে অধ্যাপক পদে পদোন্নতির পর সংশ্লিষ্ট পদে দায়িত্ব পালনের জন্য পদায়ন করা হয়েছে। এর আগে তিনি নিকডুতে সহযোগী অধ্যাপক (নেফ্রোলজি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


ডা. রাশেদ আনোয়ার ১৯৬৮ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে নেফ্রোলজিতে এমডি ডিগ্রি লাভ করেন। ২০০১ সালে সরকারি স্বাস্থ্যসেবায় যোগদানের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কিডনি রোগ চিকিৎসা, ডায়ালাইসিস সেবা ও কিডনি প্রতিস্থাপন কার্যক্রমে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।


গবেষণাতেও তিনি সক্রিয় এবং কিডনি রোগ, ডায়ালাইসিস ও ট্রান্সপ্লান্ট বিষয়ে একাধিক বৈজ্ঞানিক প্রবন্ধের সহ-লেখক। পাশাপাশি চিকিৎসা শিক্ষায়ও তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে পরিচিত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস

১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস