ঢাকা | |

চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী: সেনাপ্রধান

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির সতর্ক করে বলেছেন, ইরান, হিজবুল্লাহসহ একাধিক ফ্রন্টে চলমান যুদ্ধের
  • আপলোড সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ১০:৪ সময়
  • আপডেট সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ১০:৪ সময়
চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী: সেনাপ্রধান

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির সতর্ক করে বলেছেন, ইরান, হিজবুল্লাহসহ একাধিক ফ্রন্টে চলমান যুদ্ধের কারণে সেনাবাহিনী গুরুতর চাপের মধ্যে রয়েছে এবং এতে বাহিনী ভেতর থেকে দুর্বল হয়ে পড়ার ঝুঁকিতে আছে। সম্প্রতি অনুষ্ঠিত নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, আইডিএফ বর্তমানে গভীর অভ্যন্তরীণ সংকটে রয়েছে, যার প্রধান কারণ সৈন্যসংকট। ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিওথ আহরোনথ-এর প্রতিবেদনে বলা হয়, রিজার্ভ বাহিনীর ওপর অতিরিক্ত নির্ভরতা দীর্ঘদিন ধরে চলতে পারবে না বলে সেনাপ্রধান সতর্ক করেন। জামির আরও সমালোচনা করেন সরকারের নীতিগত সিদ্ধান্তহীনতাকে, বিশেষ করে অতি গোঁড়া (হারেদি) ইহুদিদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি, রিজার্ভ আইন সংস্কার এবং বাধ্যতামূলক সেবার মেয়াদ বৃদ্ধির মতো বিষয়গুলোতে অগ্রগতির অভাবকে।


তিনি বৈঠকে বলেন, আইডিএফ ধসে পড়ার আগেই তিনি একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে লাল সংকেত দিয়েছেন। এই মন্তব্যের সত্যতা জেরুজালেম পোস্টও নিশ্চিত করেছে। সেনাপ্রধান জানান, গাজা উপত্যকা, লেবানন, সিরিয়া এবং পশ্চিম তীরসহ একাধিক সক্রিয় ফ্রন্টে একই সঙ্গে অভিযান চালাতে গিয়ে সেনাদের ওপর চাপ ক্রমেই বাড়ছে। পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির কারণে অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে হচ্ছে, যা ক্লান্ত সেনাদের ওপর আরও চাপ সৃষ্টি করছে।


তিনি সতর্ক করে বলেন, প্রয়োজনীয় আইনগত ও কাঠামোগত পরিবর্তন না হলে সেনাবাহিনী ভবিষ্যতে স্বাভাবিক দায়িত্ব পালনে ব্যর্থ হতে পারে এবং সামরিক প্রস্তুতিতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।


সূত্র: জেরুজালেম পোস্ট, মিডল ইস্ট মনিটর

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!