ঢাকা | |

লেবাননে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় ৯ ইসরায়েলি সেনা আহত

দক্ষিণ লেবাননে পৃথক দুটি হামলায় মোট ৯ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সামাজিক
  • আপলোড সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৫৬ সময়
  • আপডেট সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৫৬ সময়
লেবাননে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় ৯ ইসরায়েলি সেনা আহত

দক্ষিণ লেবাননে পৃথক দুটি হামলায় মোট ৯ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বলা হয়, শুক্রবার এক ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় দুই সেনা আহত হন, যাদের মধ্যে একজন গুরুতর এবং অন্যজন মাঝারি অবস্থায় রয়েছেন। আরেকটি ঘটনায় শনিবার ভোরে রকেট হামলায় আরও সাতজন সেনা আহত হন, যাদের মধ্যে একজন গুরুতর ও ছয়জন মাঝারি পর্যায়ে আছেন।


ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা বর্তমানে দক্ষিণ লেবাননের ভেতরে অভিযান চালাচ্ছে এবং কিছু এলাকায় সীমান্ত থেকে কয়েক কিলোমিটার ভেতরে অগ্রসর হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা সীমান্তের কাছাকাছি এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।


সংঘর্ষের ফলে সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বেড়েছে এবং পরিস্থিতি এখনো অনিশ্চিত রয়েছে।


সূত্র: আল জাজিরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ