ঢাকা | |

ভারত কোনো ‘দালাল রাষ্ট্র’ নয়, পাকিস্তানকে উদ্দেশ্য করে জয়শঙ্কর

মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আয়োজিত সর্বদলীয় বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়েছেন, বৈশ্বিক ভূ-রাজনীতিতে ভারত কোনো মধ্যস্থতাকারী বা
  • আপলোড সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৫৪ সময়
  • আপডেট সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৫৪ সময়
ভারত কোনো ‘দালাল রাষ্ট্র’ নয়, পাকিস্তানকে উদ্দেশ্য করে জয়শঙ্কর

মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আয়োজিত সর্বদলীয় বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়েছেন, বৈশ্বিক ভূ-রাজনীতিতে ভারত কোনো মধ্যস্থতাকারী বা ‘দালাল’ রাষ্ট্র হিসেবে কাজ করতে পারে না। বুধবার (২৫ মার্চ) অনুষ্ঠিত ওই বৈঠকে বিরোধী দলগুলো পাকিস্তানের মধ্যস্থতামূলক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। এর জবাবে জয়শঙ্কর বলেন, এ ধরনের ভূমিকা নতুন কিছু নয় এবং পাকিস্তান দীর্ঘদিন ধরেই এমন সংযোগের চেষ্টা করে আসছে।


তিনি আরও জানান, ভারত নিজস্ব কূটনৈতিক অবস্থান বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সরাসরি কোনো মধ্যস্থতার ভূমিকায় যাচ্ছে না। রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমনসহ সরকারের শীর্ষ মন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিরোধীরা অভিযোগ তোলে, পাকিস্তান সক্রিয়ভাবে আলোচনার উদ্যোগ নিচ্ছে, অথচ ভারত তুলনামূলকভাবে নীরব।


সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্তর্জাতিক নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত কমিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে। বিরোধীদের দাবি প্রত্যাখ্যান করে সরকার জানায়, উপসাগরীয় অঞ্চলে থাকা ভারতীয় নাগরিক ও জ্বালানি সরবরাহ এখনো নিরাপদ অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি নিয়মিত নজরদারিতে রাখা হয়েছে।


সূত্র: ইন্ডিয়া টুডে

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ