ঢাকা | |

এবার যুদ্ধে যোগ দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি বিদ্রোহীরা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে যুক্ত হয়ে দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েল
  • আপলোড সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৫১ সময়
  • আপডেট সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৫১ সময়
এবার যুদ্ধে যোগ দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি বিদ্রোহীরা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে যুক্ত হয়ে দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলো।


রয়টার্স ও এএফপি সূত্রে জানা যায়, ক্ষেপণাস্ত্র শনাক্তের পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এবং দেশজুড়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে প্রায় ১৫ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সতর্কতা তুলে নেওয়া হয়। হামলার আগে হুথি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে হুঁশিয়ারি দিয়ে জানান, ইরানের ওপর হামলা চলতে থাকলে তারা সরাসরি যুদ্ধে হস্তক্ষেপ করবে।


গোষ্ঠীটি দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি অন্য কোনো পক্ষ ইরানের বিরুদ্ধে গেলে তারা আরও কঠোর পদক্ষেপ নেবে। তাদের ভাষায়, তারা ইরান, গাজা ও লেবাননের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের জবাব দিচ্ছে।


বিশ্লেষকদের মতে, ইয়েমেন থেকে এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত করেছে এবং লোহিত সাগরসহ পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে জটিল করে তুলেছে।


সূত্র: বিবিসি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ