ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস শাবিপ্রবির ১০ তলা ভবন নির্মাণে মেয়াদোত্তীর্ণ সিমেন্ট ব্যবহারের অভিযোগ এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব? নেইমারের সঙ্গে হাত মেলালেন না সেই ‘পুরোনো শত্রু’ মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন ৩ সাংবাদিক বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

নারীরা দিনে তিনবার লিপস্টিক লাগাচ্ছেন, চারবার স্যান্ডেল বদলাচ্ছেন: টিপু মুনশি

দেশে নিত্যপণ্যের দাম অনেকটা বাড়লেও নিজের এলাকার (রংপুর) মানুষ কষ্টে নেই বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তাঁর
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৩, বিকাল ৬:৩৭ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৩, বিকাল ৬:৩৭ সময়
নারীরা দিনে তিনবার লিপস্টিক লাগাচ্ছেন, চারবার স্যান্ডেল বদলাচ্ছেন: টিপু মুনশি ছবি: সংগৃহীত

দেশে নিত্যপণ্যের দাম অনেকটা বাড়লেও নিজের এলাকার (রংপুর) মানুষ কষ্টে নেই বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তাঁর এলাকার ‘নারীরা দিনে তিনবার লিপস্টিক লাগাচ্ছেন, চারবার স্যান্ডেল বদলাচ্ছেন।’

আজ বুধবার দুপুরে ঢাকায় সচিবালয়ে জাতীয় ট্যারিফ পলিসির তদারক ও পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টিপু মুনশি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমি খুব ভালো করেই জানি, এলাকার মানুষের সমস্যা নেই।’

কেন তাঁর এলাকার মানুষেরা কষ্টে নেই বা ভালো আছেন, তার কারণ হিসেবে টিপু মুনশি বলেন, ‘আমাদের তো কৃষিভিত্তিক এলাকা, কৃষকেরা আলুর দাম পাচ্ছেন। তবে একেক এলাকা একেক রকম। শহরে যাঁরা দিনমজুর, নিম্নশ্রেণির মানুষ, তাঁদের খুব কষ্ট হচ্ছে। সে জন্য ঢাকা শহরে যাঁরা নির্বাচন করবেন, তাঁদের সমস্যা অনেক।’

সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আগামী সংসদ নির্বাচনে এর প্রভাব পড়বে কি না, এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে মন্ত্রী বলেন, সাংবাদিকেরা ইতিবাচক হলে এই প্রভাব কাটানো সম্ভব। বৈশ্বিক পরিস্থিতিসহ সার্বিক কারণে এটা হয়েছে। কাজেই নির্বাচনে এর প্রভাব পড়বে কি না, তা নির্ভর করবে সাংবাদিকেরা কতটুকু ইতিবাচক হবেন, তার ওপর।

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হয়েছে, কিন্তু শ্রমিকদের একাংশ তা মেনে নেয়নি। কয়েকটি শ্রমিক সংগঠনের নেতারা এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে শুক্রবার আবার সমাবেশের ডাক দিয়েছেন। এ নিয়ে জানতে চাইলে টিপু মুনশি বলেন, ‘শতভাগ শান্তি নিশ্চিত করা যায় না। কেউ খুশি হবেন, কেউ অখুশি হবেন। যাঁরা খুশি নন, তাঁরা যদি ২০ হাজার টাকা বেতন পেতেন, তাহলে হয়তো খুশি হতেন। আমাদের একটি জায়গায় আসতে হবে, যেখানে দুই পক্ষই রক্ষা হয়। সবাইকে ১০০ ভাগ সন্তুষ্ট করা যায় না।’


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’

ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’