ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

সুবিধাবঞ্চিত-গ্রামীণ ও নিম্নআয়ের মানুষের জন্য স্মার্টফোন আনছে সহজ

সুবিধাবঞ্চিত, গ্রামীণ ও নিম্নআয়ের মানুষের কাছে স্মার্টফোন সহজলভ্য করতে বিশেষ পাইলট কর্মসূচির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে
  • আপলোড সময় : ১২ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ১২ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৯ সময়
সুবিধাবঞ্চিত-গ্রামীণ ও নিম্নআয়ের মানুষের জন্য স্মার্টফোন আনছে সহজ

সুবিধাবঞ্চিত, গ্রামীণ ও নিম্নআয়ের মানুষের কাছে স্মার্টফোন সহজলভ্য করতে বিশেষ পাইলট কর্মসূচির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে আরও বেশি মানুষকে ডিজিটাল লেনদেন ও আর্থিক সেবার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।


রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১-এর পরিচালক আ ন ম মইনুল কবীরের স্বাক্ষর করা চিঠিতে নির্দিষ্ট নীতি ও শর্তের অধীনে কর্মসূচিটি পরিচালনার জন্য সহজ মোবাইল বিডি লিমিটেডকে আনুষ্ঠানিক অনাপত্তি দেওয়া হয়। উদ্যোগটির মূল লক্ষ্য হলো স্মার্টফোন কেনার ক্ষেত্রে এককালীন বড় অঙ্কের অর্থ পরিশোধের যে বাধা নিম্নআয়ের মানুষের সামনে থাকে, তা কমিয়ে আনা। এর ফলে আরও বেশি মানুষ ডিজিটাল লেনদেন এবং প্রয়োজনীয় বিভিন্ন সেবা ব্যবহারের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।


বর্তমানে মোবাইল আর্থিক সেবা, ডিজিটাল লেনদেন, অনলাইন শিক্ষা, স্বাস্থ্যসংক্রান্ত তথ্য, সরকারি সেবা, কৃষি ও বাজারের তথ্য, কর্মসংস্থান এবং ক্ষুদ্র ব্যবসার নানা কার্যক্রম স্মার্টফোনের মাধ্যমে পরিচালনা করা যায়। কিন্তু তুলনামূলক বেশি দামের কারণে গ্রামীণ ও নিম্নআয়ের মানুষের বড় একটি অংশ এখনো স্মার্টফোন ব্যবহারের সুযোগ থেকে পিছিয়ে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত পাইলট কর্মসূচির মাধ্যমে স্মার্টফোন কেনার প্রাথমিক আর্থিক বাধা কমানোর একটি নিয়ন্ত্রিত ও দায়িত্বশীল মডেল পরীক্ষা করা হবে। এর ফলে ডিজিটাল অর্থনীতি ও আর্থিক সেবায় নতুন জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।


সহজ মোবাইল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু নায়েম ফয়েজ বলেন, বর্তমান সময়ে স্মার্টফোন শুধু যোগাযোগের যন্ত্র নয়। এটি আর্থিক সেবা, শিক্ষা, তথ্য, কর্মসংস্থান ও নতুন অর্থনৈতিক সুযোগ পাওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। আর্থিক সীমাবদ্ধতার কারণে যেন কেউ এসব সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। প্রতিষ্ঠানটির পরিচালক আবু আল মোতালিব বলেন, বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের সুফল তখনই পুরোপুরি পাওয়া যাবে, যখন শহরের বাইরের ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, শ্রমিক ও নিম্নআয়ের পরিবারের সদস্যরাও সহজে ডিজিটাল অর্থনীতিতে অংশ নিতে পারবেন।


বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট নীতি ও শর্ত মেনে পাইলট কর্মসূচিটি পরিচালিত হবে। কর্মসূচিটির কার্যক্রম পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১। একই সঙ্গে পাইলটের অগ্রগতি ও সংশ্লিষ্ট কার্যক্রমের নিয়মিত প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দিতে হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে দায়িত্বশীল স্মার্টফোন অর্থায়ন ও প্রযুক্তিনির্ভর মডেল সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা পাওয়া যাবে। একই সঙ্গে দেশের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের ডিজিটাল এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও বাড়ানোর পথও তৈরি হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?