ঢাকা | |

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প–মোদি ফোনালাপ, উপস্থিত ছিলেন ইলন মাস্কও

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • আপলোড সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৪৫ সময়
  • আপডেট সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৪৫ সময়
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প–মোদি ফোনালাপ, উপস্থিত ছিলেন ইলন মাস্কও

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই আলোচনায় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কও যুক্ত ছিলেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার (২৪ মার্চ) ইরান সংকট নিয়ে আলোচনা করতে মোদি ফোন করেন ট্রাম্পকে। ২৮ ফেব্রুয়ারির পর এটি ছিল দুই নেতার প্রথম সরাসরি কথোপকথন, যখন ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছিল।


প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ আলোচনায় ইলন মাস্কের উপস্থিতি ছিল অস্বাভাবিক এবং তা নিয়ে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। তবে তিনি কেন যুক্ত ছিলেন বা কোনো বক্তব্য দিয়েছেন কি না, তা স্পষ্ট নয়। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্প ও মোদির মধ্যে আলোচনা ছিল গঠনমূলক। প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প ও মোদির সম্পর্ক ভালো এবং তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে।


এদিকে আলোচনায় বৈশ্বিক বাণিজ্য ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খোলা রাখার বিষয়টি তুলে ধরেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, এই সমুদ্রপথ বৈশ্বিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


সূত্র: নিউ ইয়র্ক টাইমস

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ