ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

আর কোনো রাজনৈতিক দলে যুক্ত হবো না বলে পদ ছাড়লেন আওয়ামী লীগ নেতা

ফরিদপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকউজ্জামান মিয়া দলীয় পদ থেকে সরে
  • আপলোড সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৩১ সময়
  • আপডেট সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৩১ সময়
আর কোনো রাজনৈতিক দলে যুক্ত হবো না বলে পদ ছাড়লেন আওয়ামী লীগ নেতা

ফরিদপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকউজ্জামান মিয়া দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শনিবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি স্বেচ্ছায় এবং কারও প্ররোচনা ছাড়াই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ মনির হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।


লিখিত বক্তব্যে ফারুকউজ্জামান মিয়া বলেন, দীর্ঘদিন দায়িত্ব পালন করলেও বর্তমানে শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।


বর্তমানে তিনি সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আরও জানান, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না; বরং স্থানীয় জনগণের সঙ্গে থেকে তাদের কল্যাণে কাজ করবেন।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. অহিদুজ্জামানসহ স্থানীয় নেতারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস