ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে উন্নয়ন ও সমৃদ্ধি: জয়সোয়াল মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক: উদ্ধারে গিয়ে জনতার হামলায় আহত ৪ পুলিশ

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার

দেশজুড়ে জ্বালানি তেলের অবৈধ মজুত ও বাজারে অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে নির্ভরযোগ্য তথ্য দিলে
  • আপলোড সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ১০:৭ সময়
জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার

দেশজুড়ে জ্বালানি তেলের অবৈধ মজুত ও বাজারে অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে নির্ভরযোগ্য তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি সরবরাহ ও বিতরণ ব্যবস্থা পর্যবেক্ষণে প্রতিটি জেলায় বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব টিম কাজ করবে।


এই টিম ডিপো, পেট্রোল পাম্প থেকে শুরু করে ভোক্তা পর্যায় পর্যন্ত জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নজরদারি করবে বলে জানানো হয়েছে। সরকার আরও জানিয়েছে, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হবে। অবৈধভাবে তেল মজুতকারীদের বিরুদ্ধে জেল ও জরিমানা উভয় ধরনের শাস্তি নিশ্চিত করা হবে।


মন্ত্রণালয়ের সূত্র বলছে, অবৈধ মজুতদারির বিষয়ে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে সংশ্লিষ্ট ব্যক্তি পুরস্কার পাবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অন্যের মাধ্যমে দোয়া করানো কতটা সঠিক? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা

অন্যের মাধ্যমে দোয়া করানো কতটা সঠিক? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা