ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

অপতথ্য মোকাবিলায় স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য যোগাযোগ, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান
  • আপলোড সময় : ২৮ মার্চ ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ২৮ মার্চ ২০২৬, সকাল ৯:৫৯ সময়
অপতথ্য মোকাবিলায় স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য যোগাযোগ, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট ২০২৬-এ তিনি প্যানেল আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, অপতথ্য ও বিভ্রান্তিমূলক তথ্য এখন বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি মোকাবিলায় একটি স্বাধীন ও পেশাদার গণমাধ্যম কাঠামো গড়ে তোলা প্রয়োজন, যা জনসাধারণের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে সক্ষম হবে। তিনি আরও বলেন, ডিজিটাল যুগে তথ্যপ্রবাহ দ্রুত হলেও এর সঠিকতা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন নীতিমালা ও কাঠামো প্রয়োজন, যা এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারবে।


মন্ত্রী বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দ্রুত ডিজিটালায়নের ফলে ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক প্রচারণা বেড়েছে, যা সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে। তিনি আরও আহ্বান জানান, এমন একটি বৈশ্বিক যোগাযোগ কাঠামো গড়ে তোলা দরকার, যেখানে উন্নয়নশীল দেশের কণ্ঠস্বর যথাযথভাবে প্রতিফলিত হবে।


সম্মেলনে বিভিন্ন দেশের মন্ত্রী ও নীতিনির্ধারকেরা অংশ নেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প