ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

শিগগিরই ইরানের সঙ্গে বৈঠকের বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র: স্টিভ উইটকফ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে ইরানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। তার মতে,
  • আপলোড সময় : ২৮ মার্চ ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ২৮ মার্চ ২০২৬, সকাল ৯:৫৪ সময়
শিগগিরই ইরানের সঙ্গে বৈঠকের বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র: স্টিভ উইটকফ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে ইরানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। তার মতে, এই বৈঠক চলতি সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে। শুক্রবার ফ্লোরিডার মায়ামিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান, সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের কাছে ১৫ দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে এবং এখন তেহরানের জবাবের অপেক্ষা চলছে।


উইটকফ বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি চায় এবং সেই লক্ষ্যেই কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, পারমাণবিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর এবং কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম হাতে রাখা গ্রহণযোগ্য নয়।


তিনি বলেন, অঞ্চলটিকে নতুন করে উত্তেজনার পথে ঠেলে দেওয়া কোনো পক্ষেরই স্বার্থে যায় না, তাই আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজা জরুরি।


বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত এই বৈঠক সফল হলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি আসতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ