ইউক্রেন-রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত হলে আগামী এপ্রিলের মধ্যেই ইউরোপজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছেন বহুজাতিক জ্বালানি প্রতিষ্ঠান Shell plc-এর প্রধান নির্বাহী Wael Sawan। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে আয়োজিত এক আন্তর্জাতিক জ্বালানি সম্মেলনে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে খুব দ্রুতই ইউরোপে জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। এই সংকট মোকাবিলায় বিভিন্ন দেশের সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সরকারগুলোকে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। তার মতে, চাহিদা নিয়ন্ত্রণ, মজুদ বাড়ানো এবং সরাসরি জ্বালানি ক্রয়ের মতো কৌশলগুলো সক্রিয় রাখা জরুরি। তিনি আরও বলেন, বর্তমানে ইউরোপ তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ওপর নির্ভর করছে, যা দীর্ঘমেয়াদে কার্যকর নয়। একটি শক্তিশালী জ্বালানি নীতি গড়ে তুলতে হলে অন্তত ৫ থেকে ১০ বছরের পরিকল্পনা প্রয়োজন, যা স্থিতিশীল ও সহনশীল ব্যবস্থা নিশ্চিত করতে পারে।
বিশ্ববাজারে জ্বালানির দামের অস্থিরতার মধ্যেই এই সতর্কবার্তা এসেছে, যা ইউরোপীয় দেশগুলোর জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এমন পরিস্থিতিতে ভবিষ্যতে জ্বালানি নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য হতে পারে ইউরোপ।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন