ঢাকা | |

কলম্বিয়ায় ১২১ সেনা নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩৩

কলম্বিয়া-র পুতুমায়ো প্রদেশে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৩ জন সেনা নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায়
  • আপলোড সময় : ২৪ মার্চ ২০২৬, সকাল ৯:২৬ সময়
  • আপডেট সময় : ২৪ মার্চ ২০২৬, সকাল ৯:২৬ সময়
কলম্বিয়ায় ১২১ সেনা নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩৩

কলম্বিয়া-র পুতুমায়ো প্রদেশে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৩ জন সেনা নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় আরও অন্তত ৮১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (২৩ মার্চ) পুয়ের্তো লেগুইজামো এলাকায় উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি দুর্ঘটনার শিকার হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘হারকিউলিস সি-১৩০’ মডেলের বিমানটিতে ১১০ জন সেনা ও ১১ জন ক্রু সদস্য ছিলেন।


বিমানটি উড্ডয়নের প্রায় দুই কিলোমিটার পর যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়, যা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পরপরই এলাকাবাসী নিজ উদ্যোগে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য বড় হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে।


বিমানবাহিনীর পক্ষ থেকে আহতদের সরিয়ে নিতে বিশেষভাবে প্রস্তুত দুটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে। কী কারণে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই এ দুর্ঘটনা ঘটল, তা জানতে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ