ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা নেইমারের অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার ‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’ মোদির পর ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, গুরুত্বপূর্ণ আলোচনা বনানীতে ৩২ বর্গফুট কবরের সংরক্ষণ ফি দেড় কোটি টাকা, ২৫ বছর পর করতে হয় নবায়ন এলএনজিতে বাড়ছে ব্যয়, কাটছে না গ্যাস-সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ, বাড়ছে দারিদ্র্য, স্থবির কর্মসংস্থান: বিশ্বব্যাংক রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি আরব বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা

ভারতের ওড়িশায় হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ রোগীর জনের মৃত্যু

ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরে অবস্থিত এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা
  • আপলোড সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ১:৫১ সময়
  • আপডেট সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ১:৫১ সময়
ভারতের ওড়িশায় হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ রোগীর জনের মৃত্যু

ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরে অবস্থিত এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় চিকিৎসাধীন ১০ জন রোগীর মৃত্যু হয়েছে এবং অন্তত ১১ জন হাসপাতাল কর্মী দগ্ধ হয়ে আহত হয়েছেন। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, আহত হাসপাতাল কর্মীরা রোগীদের বাঁচাতে গিয়েই দগ্ধ হয়েছেন। সোমবার ভোররাত আড়াইটা থেকে তিনটার মধ্যে আইসিইউতে আগুনের সূত্রপাত হয়, যখন সেখানে বেশ কয়েকজন আশঙ্কাজনক রোগী চিকিৎসাধীন ছিলেন।


ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান শুরু করে। এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতাল ওড়িশার অন্যতম বৃহৎ সরকারি চিকিৎসা কেন্দ্র। অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মাহালিং হাসপাতালে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।


মুখ্যমন্ত্রী জানান, ঘটনার সময় মোট ২৩ জন রোগীকে দ্রুত অন্য বিভাগে সরিয়ে নেওয়া হয়। তবে স্থানান্তরের সময় সাতজন গুরুতর অসুস্থ রোগীর মৃত্যু হয় এবং পরে আরও তিনজন প্রাণ হারান। এই ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।


বর্তমানে হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উদ্ধার করা রোগীদের অন্যান্য আইসিইউ ও সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় ওড়িশা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


সূত্র: এনডিটিভি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!