ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

ঈদযাত্রা শুরু হচ্ছে আজ থেকেই, যানজট এড়াতে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাত দিনের সরকারি ছুটি আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। ছুটি শুরু হওয়ার আগেই অনেক
  • আপলোড সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ১:৪৬ সময়
  • আপডেট সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ১:৪৬ সময়
ঈদযাত্রা শুরু হচ্ছে আজ থেকেই, যানজট এড়াতে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাত দিনের সরকারি ছুটি আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। ছুটি শুরু হওয়ার আগেই অনেক মানুষ আজ থেকেই নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সরকারি ছুটি সাত দিনের হলেও পোশাক কারখানাগুলোতে এই ছুটি প্রায় ৭ থেকে ১০ দিন পর্যন্ত হতে পারে। তবে ঈদযাত্রায় যানজট ও ভোগান্তি কমাতে গাজীপুরের পোশাক কারখানাগুলোতে ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ ও পোশাক কারখানার মালিকদের মধ্যে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সোমবার (১৬ মার্চ) বিকেল থেকে অনেক পোশাক কারখানা ছুটি ঘোষণা করবে এবং ধারাবাহিকভাবে এই ছুটি ১৯ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত চলবে।


এই ব্যবস্থার ফলে শ্রমিকরা টানা চার দিন ধরে ধাপে ধাপে নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন। এতে একসঙ্গে বিপুলসংখ্যক শ্রমিক রওনা না হওয়ায় যানজট ও দুর্ভোগ কমবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা গেছে, সোমবার বিকেল থেকেই কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করবে। সন্ধ্যার পর থেকে ছুটি পাওয়া শ্রমিকরা ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ির পথে যাত্রা শুরু করবেন। তবে ঈদযাত্রার মূল চাপ বুধবার দুপুরের পর থেকে বাড়তে পারে। এদিকে ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে।


গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, পোশাক শ্রমিকদের যাতে ঈদযাত্রায় কোনো ভোগান্তি না হয় এবং তারা যানজটে না পড়েন, সেজন্য সব কারখানায় একযোগে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী সড়কে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে, যাতে ঈদে ঘরমুখো মানুষ নিরাপদ ও স্বস্তির সঙ্গে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস