ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।
  • আপলোড সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ১২:৫৪ সময়
  • আপডেট সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ১২:৫৪ সময়
জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, এবার এখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। সোমবার (১৬ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।


তিনি বলেন, ঈদের জামাতকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। ডিএসসিসি প্রশাসক জানান, ঈদগাহ ময়দানে মুসল্লিদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা রাখা হয়েছে। ভিআইপি ব্লকে ২৫০ জন পুরুষ ও ৮০ জন নারীর নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।


তিনি আরও জানান, মুসল্লিদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে মাঠজুড়ে পর্যাপ্ত লাইট ও ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থাও থাকবে। আবহাওয়ার সম্ভাব্য পরিবর্তনের কথাও মাথায় রাখা হয়েছে। বৃষ্টিপাত হলে যাতে নামাজ আদায়ে কোনো সমস্যা না হয়, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প