ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

দুবাই ও দোহা’র কিছু জায়গা থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলল ইরান

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও কাতারের রাজধানী দোহার কয়েকটি এলাকা থেকে সাধারণ মানুষকে সরে
  • আপলোড সময় : ১৬ মার্চ ২০২৬, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ১৬ মার্চ ২০২৬, সকাল ৯:৩৩ সময়
দুবাই ও দোহা’র কিছু জায়গা থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলল ইরান

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও কাতারের রাজধানী দোহার কয়েকটি এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যেতে সতর্ক করেছে ইরান। দেশটির দাবি, এসব স্থানে মার্কিন সেনাদের উপস্থিতি রয়েছে এবং সেগুলো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। ইরান জানিয়েছে, সম্ভাব্য সামরিক অভিযানের সময় যাতে সাধারণ মানুষ হতাহতের শিকার না হন, সে কারণেই আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে।


ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দুবাইয়ের আল মিনহাদ বিমানঘাঁটি, জেবেল আলী বন্দর এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মার্কিন সেনারা অবস্থান করছে। এসব জায়গাকে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে তেহরান। অন্যদিকে কাতারের রাজধানী দোহায় এডুকেশন সিটি এবং আল উদেইদ বিমানঘাঁটির আশপাশের এলাকা থেকেও সাধারণ মানুষকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে।


ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের সতর্কতা সত্ত্বেও সংশ্লিষ্ট দেশগুলোর সরকার মার্কিন সেনাদের আশ্রয় দিয়েছে এবং এসব ঘাঁটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সুযোগ করে দিয়েছে।


এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?