ঢাকা | |

বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান

মধ্যপ্রাচ্যে ইরানের হামলা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র তার নাগরিকদের কমপক্ষে ১২টি দেশ থেকে নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। বিশেষ
  • আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:৩২ সময়
  • আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:৩২ সময়
বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান

মধ্যপ্রাচ্যে ইরানের হামলা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র তার নাগরিকদের কমপক্ষে ১২টি দেশ থেকে নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। বিশেষ করে বাগদাদের মার্কিন দূতাবাস ভবনে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ছাড়তে বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি নিরাপদ রাখতে সহযোগী দেশগুলোর প্রতি আবারও আহ্বান জানিয়েছেন। এর আগে তিনি যুক্তরাজ্যসহ কয়েকটি দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছিলেন। এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি করতে প্রস্তুত নন। বরং ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে আরও হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরানের শত্রুদের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হতে পারে।


এদিকে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে ড্রোন হামলার পর সেখানে আগুন এখনো জ্বলছে বলে জানা গেছে।রোববার ভোরে ইরান থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। জরুরি সেবা সংস্থাগুলো জানিয়েছে, এসব হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের মধ্যাঞ্চল। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


অন্যদিকে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস আবারও সতর্কবার্তা জারি করে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে। দূতাবাসের বার্তায় বলা হয়েছে, যারা ইরাকে থাকতে চান, তাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কারণে সেখানে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার ইতিমধ্যে ওমান থেকে জরুরি নয় এমন সব সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদেরও দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ