ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে হামলাকারী ৩ জন শনাক্ত জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে ‘হৃদপিণ্ড ছিঁড়ে পিষে ফেলবো’: কর্মীদের প্রকাশ্যে মারধর-হত্যার হুমকি দিতেন এনভিডিয়ার সাবেক সিইও ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করার চেষ্টা স্বামীর

ট্রাকে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে উত্তরাঞ্চলের ৪ যাত্রী

ঢাকা থেকে ট্রাকে করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির কবলে পড়েছেন উত্তরাঞ্চলের চার যাত্রী। শনিবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার
  • আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:২৯ সময়
  • আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:২৯ সময়
ট্রাকে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে উত্তরাঞ্চলের ৪ যাত্রী

ঢাকা থেকে ট্রাকে করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির কবলে পড়েছেন উত্তরাঞ্চলের চার যাত্রী। শনিবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মহাসড়কের পাশে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাইওয়ে পুলিশ। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, উপজেলার ভূইয়াগাতি সেতুর পাশ থেকে চারজনকে উদ্ধার করা হয়। পরে তাদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে রয়েছেন—বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আইজুদ্দিনের ছেলে শাহজামাল (৩৬), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়নপুর গ্রামের আজাদ ব্যাপারীর ছেলে আতাউর রহমান (৪০) এবং জয়পুরহাট সদর উপজেলার আব্দুল হাকিমের ছেলে কাইয়ুম (২৮)। অপর একজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ওসি ইসমাইল হোসেন আরও জানান, আংশিক জ্ঞান ফিরে পাওয়া এক যাত্রী জানিয়েছেন, ট্রাকে থাকা একজন টাঙ্গাইল এলাকায় তাদের খেজুর খেতে দিলে তারা অচেতন হয়ে পড়েন। পরে অজ্ঞান পার্টির সদস্যরা তাদের কাছের মূল্যবান জিনিসপত্র নিয়ে ভোরের দিকে মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়।


রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা সামিউল ইসলাম রনি জানান, এ ধরনের ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে জ্ঞান ফিরে আসে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং চিকিৎসকদের আশা, রোববারের মধ্যে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী