ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা নেইমারের অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার ‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’ মোদির পর ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, গুরুত্বপূর্ণ আলোচনা বনানীতে ৩২ বর্গফুট কবরের সংরক্ষণ ফি দেড় কোটি টাকা, ২৫ বছর পর করতে হয় নবায়ন এলএনজিতে বাড়ছে ব্যয়, কাটছে না গ্যাস-সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ, বাড়ছে দারিদ্র্য, স্থবির কর্মসংস্থান: বিশ্বব্যাংক রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি আরব বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা

যুদ্ধের খবর পছন্দ না হলে মিডিয়ার লাইসেন্স বাতিল করবেন ট্রাম্প

ইরান যুদ্ধ নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মার্কিন গণমাধ্যমকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সম্প্রচার নিয়ন্ত্রণ সংস্থার প্রধান ব্রেন্ডন কার। তিনি
  • আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:২৮ সময়
  • আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:২৮ সময়
যুদ্ধের খবর পছন্দ না হলে মিডিয়ার লাইসেন্স বাতিল করবেন ট্রাম্প

ইরান যুদ্ধ নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মার্কিন গণমাধ্যমকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সম্প্রচার নিয়ন্ত্রণ সংস্থার প্রধান ব্রেন্ডন কার। তিনি জানিয়েছেন, যুদ্ধসংক্রান্ত খবর প্রচারে গুজব বা বিকৃত তথ্য ছড়ালে সংশ্লিষ্ট সম্প্রচারমাধ্যম তাদের লাইসেন্স হারানোর ঝুঁকিতে পড়তে পারে। শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ব্রেন্ডন কার বলেন, ইরান যুদ্ধের খবর প্রকাশের সময় গণমাধ্যমকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। তিনি আরও উল্লেখ করেন, যেসব সম্প্রচারমাধ্যম ইতোমধ্যে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে, তাদের লাইসেন্স নবায়নের আগে নিজেদের অবস্থান সংশোধনের সুযোগ রয়েছে। তবে এই মন্তব্যের পরই মার্কিন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এই মন্তব্যকে সংবিধানবিরোধী বলে আখ্যা দিয়েছেন।


সমালোচকদের মতে, সংবাদ পরিবেশনের কারণে সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকি দেওয়া মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। অনেক ডেমোক্র্যাট নেতা এবং নাগরিক অধিকারকর্মী এটিকে সংবাদমাধ্যমের ওপর চাপ প্রয়োগ এবং সেন্সরশিপের প্রচেষ্টা হিসেবে দেখছেন। হাওয়াইয়ের সিনেটর ব্রায়ান শ্যাটজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এই ধরনের বার্তা মূলত গণমাধ্যমকে ইঙ্গিত দেয় যে যুদ্ধ নিয়ে ইতিবাচক কভারেজ না হলে লাইসেন্স নবায়ন ঝুঁকিতে পড়তে পারে। তার মতে, এটি সংবাদমাধ্যমকে কীভাবে যুদ্ধ কাভার করতে হবে তা নির্দেশ দেওয়ার চেষ্টা।


উল্লেখ্য, ব্রেন্ডন কার অতীতেও ট্রাম্প প্রশাসনের নীতির পক্ষে অবস্থান নিয়ে গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টির অভিযোগে সমালোচিত হয়েছেন। গত বছর কমেডিয়ান জিমি কিমেলের অনুষ্ঠানে প্রেসিডেন্টের সমালোচনা প্রচার হওয়ায় তিনি এবিসি চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!