ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানে পৃথক অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ‘জনগণ আমাদের চায় না, দল চেয়ারে বসিয়েছে তাই দলীয় লোকই প্রাধান্য পাবে’ ‘মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে’ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ট্রাম্প বাংলাদেশে ২০২৭ সালে হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে টয়োটা দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা নেইমারের অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার ‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ না পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে জাপান। দেশটির
  • আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:১৪ সময়
  • আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:১৪ সময়
হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ না পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে জাপান। দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নীতিনির্ধারণী প্রধান তাকায়ুকি কোবায়াশি জানিয়েছেন, এ সিদ্ধান্তের পেছনে বড় কারণ হলো জাপানের বিদ্যমান আইনি সীমাবদ্ধতা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশকে তাদের নিজস্ব তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এর পরপরই জাপানের পক্ষ থেকে এই অবস্থান স্পষ্ট করা হয়।


আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে কোবায়াশি জানান, বর্তমান পরিস্থিতিতে ওই অঞ্চলে নৌবাহিনী মোতায়েন করা জাপানের জন্য অত্যন্ত জটিল একটি সিদ্ধান্ত। তিনি বলেন, জাপানের প্রচলিত আইন অনুযায়ী সংঘাতপূর্ণ এলাকায় নৌবাহিনীর জাহাজ পাঠানোর জন্য কঠোর শর্ত ও মানদণ্ড রয়েছে। যদিও আইনিভাবে এ সম্ভাবনাকে পুরোপুরি বাতিল করা হয়নি, তবুও চলমান উত্তেজনার মধ্যে এ বিষয়ে অত্যন্ত সতর্ক অবস্থান নেওয়া প্রয়োজন।


বিশ্লেষকদের মতে, জাপানের শান্তিবাদী সংবিধান এবং সামরিক কার্যক্রমের ওপর আরোপিত সীমাবদ্ধতার কারণে সরাসরি কোনো সংঘাতপূর্ণ অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানো টোকিওর জন্য রাজনৈতিক ও আইনি দিক থেকে বেশ জটিল।


এ কারণে যুক্তরাষ্ট্রের আহ্বান সত্ত্বেও সরাসরি সামরিক উপস্থিতি না দেখিয়ে জাপান আপাতত সতর্ক ও কূটনৈতিক অবস্থান বজায় রেখেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!