ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

স্কুলে ভর্তিতে লটারি থাকবে কিনা —হাসনাতের প্রশ্নের উত্তর দিলেন শিক্ষামন্ত্রী

দেশের স্কুলে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বহাল থাকবে নাকি পুনরায় মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা চালু করা হবে—সে বিষয়ে
  • আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:৮ সময়
  • আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:৮ সময়
স্কুলে ভর্তিতে লটারি থাকবে কিনা —হাসনাতের প্রশ্নের উত্তর দিলেন শিক্ষামন্ত্রী

দেশের স্কুলে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বহাল থাকবে নাকি পুনরায় মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা চালু করা হবে—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২০২৭ সালে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় গ্রাম ও শহরের বাস্তবতায় বড় পার্থক্য রয়েছে। গ্রামীণ এলাকায় প্রি-প্রাইমারি ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে সাধারণত তেমন প্রতিযোগিতা থাকে না। ফলে সেখানে ভর্তি নিয়ে উল্লেখযোগ্য কোনো সমস্যা দেখা যায় না। তবে রাজধানী ঢাকা ও বড় শহরগুলোতে প্রাথমিক স্তরের বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রতিযোগিতা অনেক বেশি হওয়ায় নানা জটিলতা তৈরি হয়। এই পরিস্থিতি সামাল দিতে আগের সরকার লটারিভিত্তিক ভর্তি পদ্ধতি চালু করেছিল বলে উল্লেখ করেন তিনি।


শিক্ষামন্ত্রী আরও বলেন, লটারি পদ্ধতির কার্যকারিতা ও যৌক্তিকতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও প্রশ্ন রয়েছে। তাই আগামী বছর ভর্তি পদ্ধতি নিয়ে অভিভাবকসহ সংশ্লিষ্ট সব পক্ষের মতামত জানার জন্য সেমিনার ও আলোচনার আয়োজন করা হবে। সব পক্ষের মতামত ও জনমত পর্যালোচনা করে ২০২৭ সালের জানুয়ারিতে স্কুলে ভর্তির পদ্ধতি কী হবে—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।


এর আগে সংসদ অধিবেশনে হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তোলেন, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া কি পরিবর্তন করা হবে, নাকি লটারিভিত্তিক পদ্ধতিই চালু থাকবে। তিনি বলেন, লটারি ব্যবস্থার মাধ্যমে মেধাবীদের সুযোগ সীমিত হয়ে যাচ্ছে কি না—সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস