ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে হামলাকারী ৩ জন শনাক্ত জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে ‘হৃদপিণ্ড ছিঁড়ে পিষে ফেলবো’: কর্মীদের প্রকাশ্যে মারধর-হত্যার হুমকি দিতেন এনভিডিয়ার সাবেক সিইও ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করার চেষ্টা স্বামীর

ঈদের ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর, চালু থাকবে ইমিগ্রেশন কার্যক্রম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে
  • আপলোড সময় : ১৪ মার্চ ২০২৬, দুপুর ২:২ সময়
  • আপডেট সময় : ১৪ মার্চ ২০২৬, দুপুর ২:২ সময়
ঈদের ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর, চালু থাকবে ইমিগ্রেশন কার্যক্রম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের ভারত–বাংলাদেশের মধ্যে যাতায়াত স্বাভাবিক থাকবে। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মো. শাহিনুর ইসলাম মন্ডল। তিনি জানান, সংগঠনের জরুরি সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বন্দরের মাধ্যমে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বিষয়টি ইতোমধ্যে ভারতের ব্যবসায়ীদেরও চিঠির মাধ্যমে জানানো হয়েছে।


এই সময় বন্দরের বেসরকারি ওয়্যারহাউজ পানামা পোর্ট–এর ভেতরে পণ্য লোড ও আনলোড কার্যক্রমও বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে আগামী ২৮ মার্চ থেকে আবার বন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত স্বাভাবিক থাকবে এবং সপ্তাহের সাত দিনই ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে।


এদিকে মো. আমীর হামজা জানান, সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে সরকারি ছুটি ছাড়া অন্য দিনগুলোতে কাস্টমস অফিসের দাপ্তরিক কাজ চলবে।


ঈদের ছুটি শেষে কার্যক্রম শুরু হলে আবারও বন্দরটি স্বাভাবিক বাণিজ্যিক চাঞ্চল্যে ফিরে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী