পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের ভারত–বাংলাদেশের মধ্যে যাতায়াত স্বাভাবিক থাকবে। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মো. শাহিনুর ইসলাম মন্ডল। তিনি জানান, সংগঠনের জরুরি সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বন্দরের মাধ্যমে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বিষয়টি ইতোমধ্যে ভারতের ব্যবসায়ীদেরও চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
এই সময় বন্দরের বেসরকারি ওয়্যারহাউজ পানামা পোর্ট–এর ভেতরে পণ্য লোড ও আনলোড কার্যক্রমও বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে আগামী ২৮ মার্চ থেকে আবার বন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত স্বাভাবিক থাকবে এবং সপ্তাহের সাত দিনই ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে।
এদিকে মো. আমীর হামজা জানান, সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে সরকারি ছুটি ছাড়া অন্য দিনগুলোতে কাস্টমস অফিসের দাপ্তরিক কাজ চলবে।
ঈদের ছুটি শেষে কার্যক্রম শুরু হলে আবারও বন্দরটি স্বাভাবিক বাণিজ্যিক চাঞ্চল্যে ফিরে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন