ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

নিত্যপণ্যের বাজারে বাড়তি চাপ: সয়াবিন, মুরগি ও গরুর মাংসের দাম ঊর্ধ্বমুখী

পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। ঈদকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বাড়তে শুরু করেছে।
  • আপলোড সময় : ১৪ মার্চ ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ১৪ মার্চ ২০২৬, দুপুর ১০:৮ সময়
নিত্যপণ্যের বাজারে বাড়তি চাপ: সয়াবিন, মুরগি ও গরুর মাংসের দাম ঊর্ধ্বমুখী

পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। ঈদকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বাড়তে শুরু করেছে। অনেকেই ইতিমধ্যে ঈদের বাজার করা শুরু করেছেন। এতে রাজধানীর খুচরা বাজারে কিছু পণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। গত এক সপ্তাহে পোলাওয়ের চাল, ব্রয়লার ও সোনালি মুরগি, গরুর মাংস এবং ভোজ্য তেলের দাম বেড়েছে। তবে চিনি, সেমাই ও মসলাজাতীয় কিছু পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। শুক্রবার রাজধানীর শান্তিনগর, নিউ মার্কেট ও তুরাগ এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।


ভোজ্য তেলের দামে বৃদ্ধি-


বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ঘাটতি রয়েছে। বিশেষ করে পাঁচ লিটারের বোতল বাজারে কম পাওয়া যাচ্ছে। বর্তমানে খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৮৫ থেকে ১৯৩ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ১৭৫ থেকে ১৮৫ টাকা। একইভাবে খোলা পাম তেলও লিটারপ্রতি ৬ থেকে ১৩ টাকা বেড়ে এখন ১৬৩ থেকে ১৬৮ টাকায় বিক্রি হচ্ছে। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলও ৩০ টাকা বেড়ে ৯৫০ থেকে ৯৫৫ টাকায় বিক্রি হচ্ছে।


পোলাও চালের দাম বেড়েছে-

ঈদে পোলাওয়ের চালের চাহিদা বাড়ায় চিনিগুঁড়া চালের দামও বেড়েছে। বর্তমানে প্যাকেটজাত চিনিগুঁড়া চাল কেজিপ্রতি ১৫৫ থেকে ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ১৩৫ থেকে ১৫৫ টাকা। খোলা চিনিগুঁড়া চাল এখন ১২৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ১১০ থেকে ১৩০ টাকা।


মুরগি ও মাংসের বাজার-

ব্রয়লার মুরগি বর্তমানে কেজিপ্রতি ২১০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১৮০ থেকে ১৯০ টাকা। সোনালি মুরগির দামও বেড়ে ৩২০ থেকে ৩৫০ টাকায় উঠেছে, যা আগে ছিল ২৮০ থেকে ৩০০ টাকা।গরুর মাংসের দামও বেড়েছে। তুরাগ এলাকার বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৮০ টাকা কেজি দরে। আর শান্তিনগর ও নিউ মার্কেট এলাকায় তা ৮০০ থেকে ৮২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।


কিছু পণ্যের দাম স্থিতিশীল-

অন্যদিকে চিনি, সেমাই, পেঁয়াজ, আদা ও রসুনসহ কিছু পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে চিনি কেজিপ্রতি ১০০ থেকে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ পাওয়া যাচ্ছে প্রায় ৪০ টাকা কেজিতে। আমদানিকৃত আদা ১২০ থেকে ১৩০ টাকা এবং রসুন ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।বাজার সংশ্লিষ্টরা বলছেন, ঈদ যত ঘনিয়ে আসবে ততই বাজারে ক্রেতার চাপ বাড়বে। ফলে কিছু পণ্যের দামে আরও ওঠানামা হতে পারে।


ক্রেতারা বলছেন, ঈদ উপলক্ষ্যে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজারে সরকারি তদারকি বাড়ানো জরুরি। এতে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সহজ হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমেরিকান ড্রিম’ দেখিয়ে প্রতারণা: মাল্টায় বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার

‘আমেরিকান ড্রিম’ দেখিয়ে প্রতারণা: মাল্টায় বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার