বলিউডের সুপারস্টার আমির খান সামাজিক বা মনস্তাত্ত্বিক সচেতনতামূলক বার্তা দিয়ে সিনেমায় অনেক ইতিবাচক ভূমিকা পালন করেছেন, যেমন পিকে, তারে জমিন পর, দঙ্গল, এবং থ্রি ইডিয়টস। এবার তিনি বাস্তব জীবনের এক রূঢ় সত্য নিয়ে মুখ খুললেন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত লোকমত মহারাষ্ট্রিয়ান অফ দ্য ইয়ার অনুষ্ঠানে হাজির হয়ে, আমির খান বর্তমান প্রজন্মের ডিজিটাল অভ্যাস ও এর নেতিবাচক প্রভাব নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন, "আগে আমি সপ্তাহে দু-তিনটি বই পড়তাম। শুটিংয়ে যাওয়ার পথে কিংবা সকালের নাস্তার টেবিলে ব্যস্ততার মাঝেও পড়ার অভ্যাস ছিল। কিন্তু এখন আমি হয় ইউটিউবে সময় নষ্ট করছি, না হয় ইনস্টাগ্রাম রিল দেখছি! সোশ্যাল মিডিয়া এত বেশি ঘাঁটা উচিত নয়, জেনেও আমি সেই ফাঁদে পা দিচ্ছি।"
আমির বলেন, "অ্যালগরিদম আপনার পছন্দ অনুযায়ী সব আকর্ষণীয় ভিডিও সামনে নিয়ে আসে। আর আপনিও সেই মোহে হারিয়ে যান। এটা অনেকটা মানুষের সম্মোহন করার মতো।" তিনি সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে না হলেও, বর্তমানে এটি নিয়ে ভাবনার সময় এসেছে বলে জানান। "বিশ্বের অনেক দেশই শিশুদের সুরক্ষায় ডিজিটাল মাধ্যম নিয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে। কারণ, এভাবে শিশুমন ও মস্তিষ্ক দূষিত হচ্ছে," বললেন আমির।
এছাড়া, তিনি অপরাধ বা দুর্নীতিকে শুধুমাত্র অর্থের বিষয় না, বরং এটি একটি মনস্তাত্ত্বিক স্তর হিসেবে দেখেন, যেমনটি সম্প্রতি এপস্টেইন ফাইলস নিয়ে জানা গেছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন