ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে হামলাকারী ৩ জন শনাক্ত জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে ‘হৃদপিণ্ড ছিঁড়ে পিষে ফেলবো’: কর্মীদের প্রকাশ্যে মারধর-হত্যার হুমকি দিতেন এনভিডিয়ার সাবেক সিইও ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করার চেষ্টা স্বামীর

ইরান যুদ্ধ থেকে ট্রাম্পকে দ্রুত সরে আসার পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভেতরে ভিন্নমত দেখা দিয়েছে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট
  • আপলোড সময় : ১১ মার্চ ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ১১ মার্চ ২০২৬, সকাল ৯:৫১ সময়
ইরান যুদ্ধ থেকে ট্রাম্পকে দ্রুত সরে আসার পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভেতরে ভিন্নমত দেখা দিয়েছে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকজন ঘনিষ্ঠ উপদেষ্টা তাকে চলমান সংঘাত থেকে দ্রুত বেরিয়ে আসার পথ খুঁজতে পরামর্শ দিয়েছেন। উপদেষ্টাদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়ে যেতে পারে এবং আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই তারা মনে করছেন, এখনই একটি সম্মানজনক সমাধানের মাধ্যমে সংঘাত থেকে সরে আসা যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক হতে পারে।


তাদের দাবি, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের যেসব প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তার অনেকটাই ইতোমধ্যে অর্জিত হয়েছে। এ কারণে সংঘাত দীর্ঘ না করে কৌশলগতভাবে পরিস্থিতি সামাল দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। এর আগে গত সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও ইঙ্গিত দিয়েছিলেন যে, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান দ্রুত শেষ হতে পারে। তবে প্রশাসনের ভেতরে এই অবস্থানের সঙ্গে সবাই একমত নন। এক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, ইরান যদি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের হামলা চালিয়ে যেতে থাকে এবং ইসরায়েল যদি ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত থাকে, তাহলে এই সংঘাত থেকে যুক্তরাষ্ট্রের দ্রুত বেরিয়ে আসা কঠিন হয়ে পড়বে।


ওই কর্মকর্তার মতে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজের প্রত্যাশা অনুযায়ী পূর্ণাঙ্গ বিজয় না পাওয়া পর্যন্ত যুদ্ধ থামানোর পক্ষে নাও থাকতে পারেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখেও ইরান এখন পর্যন্ত তাদের দেওয়া শর্ত মেনে নিতে রাজি হয়নি। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফলে যুদ্ধ শেষ করার আগ্রহ থাকলেও বাস্তব পরিস্থিতিতে দ্রুত সমাধানের পথ এখনো স্পষ্ট নয় বলে মনে করছে হোয়াইট হাউস।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী