ঢাকা | |

তেহরানে ভয়াবহ বিমান হামলা, রাতভর কেঁপেছে রাজধানী

ইরানে যুদ্ধ শুরু হওয়ার দশ দিন পর রাজধানী তেহরান ভয়াবহ বিমান হামলার মুখে পড়েছে। রাতভর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের
  • আপলোড সময় : ১১ মার্চ ২০২৬, সকাল ৯:৪৪ সময়
  • আপডেট সময় : ১১ মার্চ ২০২৬, সকাল ৯:৪৪ সময়
তেহরানে ভয়াবহ বিমান হামলা, রাতভর কেঁপেছে রাজধানী

ইরানে যুদ্ধ শুরু হওয়ার দশ দিন পর রাজধানী তেহরান ভয়াবহ বিমান হামলার মুখে পড়েছে। রাতভর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান শহরের বিভিন্ন এলাকায় বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত তেহরানের আকাশে যুদ্ধবিমান নিচু দিয়ে উড়ে একের পর এক ভারী বোমা নিক্ষেপ করে। বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে এক কোটিরও বেশি মানুষের এই শহর।


স্থানীয় বাসিন্দারা জানান, হামলার আতঙ্কে অনেকেই ঘরের ভেতর আশ্রয় নেন এবং পুরো রাত ভীতিকর পরিস্থিতির মধ্যে কাটাতে হয়। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তেহরান ছাড়াও ইসফাহান ও কারাজ শহরেও হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের ভেতরে এটি সম্ভবত সবচেয়ে তীব্র হামলার দিনগুলোর একটি। পশ্চিম তেহরানের এক বাসিন্দা সিমা জানান, হামলার সময় মনে হচ্ছিল কয়েক ডজন যুদ্ধবিমান মাথার ওপর দিয়ে উড়ছে। প্রায় ১৫ মিনিট ধরে টানা বিস্ফোরণের শব্দ শোনা যায়, এরপর কিছু বিরতি দিয়ে আবার হামলা শুরু হয়। তিনি বলেন, বিস্ফোরণের কম্পনে ঘরের জানালা ও দেয়াল কাঁপছিল। আতঙ্কে তারা বাথরুমে আশ্রয় নিয়ে রাত কাটান।


কিছু বাসিন্দা জানিয়েছেন, হামলার সময় আকাশে তীব্র আলো দেখা যায়, যা রাতের অন্ধকারকে মুহূর্তের জন্য দিনের মতো উজ্জ্বল করে তুলেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কোথাও কোথাও নীলাভ আলো দেখা গেছে, যা বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলার পর তেহরানের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে কয়েক ঘণ্টার মধ্যে তা পুনরুদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশজুড়ে প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে ইরান সরকার। টানা ১১ দিন ধরে চলা এই নিষেধাজ্ঞার ফলে মানুষের তথ্যপ্রবাহ অনেকটাই সীমিত হয়ে গেছে। অনেকে ভিপিএন বা প্রক্সি ব্যবহার করে আন্তর্জাতিক ইন্টারনেটে ঢোকার চেষ্টা করলেও সরকার অনেক সংযোগ বন্ধ করে দিচ্ছে। বিশ্বব্যাপী ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এটি অন্যতম কঠোর ইন্টারনেট নিয়ন্ত্রণের ঘটনা। অন্যদিকে রাজধানীসহ বিভিন্ন শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের অধীনস্থ বাসিজ বাহিনী গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন করেছে।


ইরানের বিচার বিভাগ সতর্ক করে জানিয়েছে, বিদেশি গণমাধ্যমে হামলার তথ্য বা ভিডিও পাঠালে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এমনকি শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতার অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড ও সম্পদ বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে বলে জানানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ